জিএসপি সুবিধা বঞ্চিত হওয়া সত্ত্বেও সরকারের সঠিক কর্ম পরিকল্পনায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই-সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে ৬২৩ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম তিন মাস, অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে ৬২৩ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। দেশীয় মুদ্রায় যা প্রায় ৫০ হাজার ৫৬০ কোটি টাকার সমান। দেশের মোট পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে ৭৬৯ কোটি ৫১ লাখ ডলার। এই আয় ৮০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৮৭ শতাংশ কম। গত অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৮৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি (১ দশমিক ৩৭ শতাংশ) হয়। আর প্রথম দুই মাসে প্রবৃদ্ধি ছিল ২ শতাংশ। তৈরি পোশাকে সামান্য প্রবৃদ্ধি হয়েছে। মোট পণ্য রপ্তানি আয়ের ৮২ শতাংশই তৈরি পোশাক খাত থেকে এসেছে। চলতি অর্থবছরে এ খাতের রপ্তানি আয় নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬৯৮ কোটি ডলার। আর এখন পর্যন্ত ৬২৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে ওভেন পোশাক থেকে ২৯৬ কোটি ডলার ও নিট পোশাক থেকে ৩২৭ কোটি ডলার। জুলাই-সেপ্টেম্বর সময়ে ৩০ কোটি ডলারের চমড়া ও চমড়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৩৯ শতাংশ বেশি। শুধু গত সেপ্টেম্বর মাসে ২৫৫ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে,। চলতি অর্থবছরে দেশের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩২০ কোটি ডলার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন