somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গি দমনে শেখ হাসিনা সরকারের পদক্ষেপের প্রতিশোধ নিতেই বোমা হামলার পরিকল্পনা করছিল জেএমবি

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ভারতীয় গোয়েন্দারা পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে বাংলাদেশে জেএমবির বড় ধরনের বোমা হামলার পরিকল্পনার তথ্য উদ্ঘাটন করেছেন। গোয়েন্দা সংস্থা এনআইএ’র প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে নয়া দিল্লির এক কর্মকর্তা মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমকে বলেন, জঙ্গি দমনে শেখ হাসিনা সরকারের পদক্ষেপের প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা করছে জেএমবি। শনিবার এনআইএ বর্ধমান বিস্ফোরণের তদন্তভার নেওয়ার পর পশ্চিমবঙ্গের সন্দেহজনক কয়েকটি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। এনআইএ আজও কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে। বর্ধমানে নিহত শাকিল আহমেদের ভাড়া বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। বেশ কিছু তথ্য এবং বোমা তৈরির উপাদানও সেখান থেকে সংগ্রহ করেছেন এনআইএ গোয়েন্দারা। এর মধ্যেই বাংলাদেশ লাগোয়া ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে দুজন নিহত হলে জেএমবির বিষয়টি আলোচনায় উঠে আসে আবার। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ বর্ধমান বিস্ফোরণ ঘটনার তদন্ত করছে, তাদের সহযোহিতা করছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ও সিআইডি। এই তদন্তের বিষয়ে অবগত সরকারি ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এনআইএ পশ্চিমবঙ্গ সিআইডির সহযোগিতায় আজও তাদের জিজ্ঞাসাবাদ করেছে। সম্প্রতি ময়মনসিংহে পুলিশ মেরে জেএমবির কারাবন্দি ৩ নেতাকে ছিনিয়ে নেওয়া সংগঠনটির আবার সক্রিয় হয়ে ওঠার ইঙ্গিত দিলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের কর্তাব্যক্তিরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে ভারতের গোয়েন্দারা দুই নারীকে গ্রেপ্তারের পর বলছেন, এদের সঙ্গে বাংলাদেশের জেএমবির সম্পৃক্ততা রয়েছে এবং আমেনা বিবি ও রুমি বিবি নামে ওই দুজন বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে শিমুলিয়া মাদ্রাসায়ও তল্লাশি চালিয়েছে এনআইএ কর্মকর্তারা। আরো কয়েকটি মাদ্রাসা তাদের নজরদারিতে রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×