মাঠের আন্দোলনে দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত হওয়ার পর জামায়াত-শিবির এখন অন্য পরিকল্পনা শুরু করেছে। তৃণমূল পর্যায়ে দলকে সক্রিয় করতে ছক অনুযায়ী এবার নানা কৌশল নিয়েছে তারা। বিশেষ করে দুষ্কৃতকারী তকমা মুছে ফেলতে সামাজিক কার্যকলাপে জোর দিয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে গোপনে এগুচ্ছে জামায়াত-শিবির চক্র। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ও ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর আন্দোলনের নামে দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সরকারী সম্পত্তির বিনাশ ও সহিংসতার পর শিবির মূলত জনগণের কাছে দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত হওয়ার পর সামাজিকভাবেও কোণঠাসা হয়ে পড়ে। এ কারণে মানুষের কাছে নতুন করে বিশ্বস্ততা অর্জনে এখন সামাজিক কার্যকলাপ শুরু করেছে। সম্প্রতি জামায়াত-শিবির নেতাকর্মীরা রাজশাহী অঞ্চলে বৃক্ষরোপণ ও পুকুর-ডোবায় মাছ ছাড়ার কর্মসূচী গ্রহণ করে। হঠাৎ করে পুকুর-দীঘি, খাল-বিলের পাশে ব্যানার টানিয়ে মাছের পোনা অবমুক্ত করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষ রোপণও করে তারা। মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন দুষ্কৃতকারী সংগঠন হিসেবে পরিচিত পাওয়ার পর এখন মানুষের কাছে ফিরতে এসব লোক দেখানো কর্মসূচী নিয়েছে তারা। সর্বশেষ এবারের কোরবানির ঈদে মাংস বিতরণ করার পাশাপাশি রাজশাহী অঞ্চলে রান্না করা মাংস বিতরণ করেছে জামায়াত-শিবির চক্র। তাদের এসব কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে না আসলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরাই প্রচার করেছে। লোক দেখানো কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে নিজেদের ধোয়া তুলসি পাতা করার চেষ্টায় তারা এখন এ ধরণের নতুন নতুন কৌশল অবলম্বন করছে।
মানুষের কাছে নতুন করে বিশ্বস্ততা অর্জনে জামায়াত শিবির এর নয়া কৌশল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

শিরনাম হীন
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন
শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।