গ্রাম পর্যায়ে কম খরচে নিরবিচ্ছিন্ন দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া, রাজধানীর সৌন্দর্য্য বৃদ্ধি ও পথচারীর মারাত্মক বিপদ মুক্ত করতে দেশজুড়ে ভূ-গর্ভের কমন নেটওয়ার্ক তৈরির সিদ্ধান্ত সরকারের
১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া, রাজধানীর সৌন্দর্য্য বৃদ্ধি, গ্রাহকদের কম খরচে নিরবিচ্ছিন্ন দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদানের জন্য সরকার দেশজুড়ে ভূ-গর্ভের কমন নেটওয়ার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কম খরচে কমন নেটওয়ার্কে সংযুক্ত হয়ে গ্রাহক সেবা দিতে পারবে। সরকার দেশজুড়ে কমন নেটওয়ার্ক তৈরির জন্য দুটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। ২০০৯ সালের জানুয়ারি মাসে ফাইবার এ্যাট হোম লাইসেন্স পেয়ে তাঁদের কাজ শুরু করেন। তাঁরা ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে প্রায় ৩শ’ কিলোমিটার কাজ শেষ করেছে। পরবর্তীতে অন্য একটি প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন্সকে এ কাজের দায়িত্ব দেয় সরকার। তাঁরাও নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করে যাচ্ছেন। ঢাকা শহরের প্রধান সড়কের পাশে ভূ-গর্ভের কমন নেটওয়ার্ক তৈরির পর বিটিআরসি বৈদ্যুতিক খুঁটিতে অবৈধভাবে ঝুলে থাকা তার সরানোর জন্য আইএসপি, মোবাইল অপারেটর, স্যাটেলাইট কেবল অপারেটর, ওয়াইম্যাক্স অপারেটরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তার নামিয়ে কমন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হওয়ার নির্দেশ দিবে। ইন্টারনেট ও কেবল টিভির তারের জঞ্জাল ঢাকা শহরকে যেমন অসুন্দর করে রেখেছে তেমনি পথচারীদের জন্য মারাত্মক বিপদ তৈরি করেছে। এসব তার সরানো সরকারী সিদ্ধান্তকে রাজধানীবাসী ইতিবাচক হিসেবে দেখছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুন
থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন