বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে ব্যাপক সাফল্যের ভূয়সী প্রশংসা করে ডাচ প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে পরবর্তী ‘এগারো সদস্যের’ একটি হবে বাংলাদেশ। ইতালির প্রধানমন্ত্রী ম্যাট্টিও রেনজি তৈরি পোশাকসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে তার দেশের উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্যের পরিমাণ ৭০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি উল্লেখ করে ম্যাট্টিও রেনজি আরো উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই পরিমাণকে দ্বিগুণ এমনকি তিনগুণও করা যেতে পারে বলে মত দেন বৈঠকে। ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাক খাতের উচ্ছ্বসিত প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি এ খাতের উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। ম্যাট্টিও রেনজি বাংলাদেশের শ্রমিকদের প্রশংসা করে বলেন, তারা কঠোর পরিশ্রমী ও আন্তরিক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, দু’দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারে সহযোগিতার নতুন পথ খোঁজার জন্য ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী এ মাসের শেষদিকে বাংলাদেশ সফর করবেন। ইতালি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চায়। দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান ইতালি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলান কংগ্রেসের বাংলাদেশ মিটিং রুমে সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেনের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশে বিশেষ করে জাহাজ নির্মাণ শিল্পে সুইডেনের আরো বিনিয়োগ কামনা করে বলেন, এই খাতে বিনিয়োগে বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি শিক্ষাখাতে তার সরকারের সাফল্যের কথা উল্লেখ করে এখাতেও বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশে পর্যটন খাতেও বিপুল সম্ভাবনা রয়েছে। বৈঠকে সুইডেনের প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভে ৪০ বছর পূর্তির কথা উল্লেখ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অসামান্য উন্নয়নেরও প্রশংসা করেন। আলোচনার এক পর্যায়ে স্টিফেন লফভেন অটিজম প্রসঙ্গ তুলেন এবং বিশ্বব্যাপী এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুলের ভূমিকার প্রশংসা করেন। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জার্মান প্রধানমন্ত্রী ও গ্রীসের প্রধানমন্ত্রীর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এগিয়ে যাবে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। দেশের সকল মানুষকে সাথে থাকতে হবে।
ইতালি-বাংলাদেশের সম্পর্ক আরো গভীর করতে বাংলাদেশের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দরে বিনিয়োগসহ আরো উন্নয়ন প্রকল্পে অংশ নিবে নেদারল্যান্ড
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।