খালেদা জিয়া ঘোষিত ছাত্রদলের নতুন কমিটিতে খুনি-দণ্ডিত-অছাত্র-বিবাহিত ও সন্তানের পিতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে
১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিতেও আগের মতোই রয়েছে অছাত্র এবং বিবাহিতরা, সেই সঙ্গে হত্যা মামলায় দণ্ডিত ও আসামি কয়েকজনও স্থান পেয়েছেন নেতৃত্বে। ২০১ সদস্যের কমিটিতে ১৫৩ জনের নাম ঘোষণা করে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নতুন কমিটি প্রকাশ করেন। কমিটি বিশ্লেষণে দেখা যায়, নতুন কমিটির সদস্যদের বয়সসীমা কমলেও সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বয়স ৩৫ বছরের চেয়ে বেশিই রয়েছে। কমিটির অধিকাংশ সদস্যই ছাত্রত্ব শেষ করেছেন বহু আগে। তবে ছাত্র পরিচয় দিতে অনেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছেন বলে অভিযোগ রয়েছে। হত্যা মামলায় দণ্ডিত এবং আসামিদের পাশাপাশি ছাত্রলীগের হয়ে ছাত্রদলকর্মীদের পেটানো একজনেরও স্থান হয়েছে খালেদা জিয়া অনুমোদিত এই কমিটিতে। নতুন সহসভাপতি নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ বুয়েটছাত্রী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় বিচারিক আদালতে দণ্ডিত। বিবাহিত নিয়াজ গত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক ছিলেন। প্রচার সম্পাদকের দায়িত্ব পাওয়া মাহমুদুল ইসলাম হিমেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে বেসরকারি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার মামলার আসামি। সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হীরা ক্যম্পাসে থাকতে মাদক ব্যবসা করতেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুন
থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন