বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চালু হলো দেশের সর্ববৃহৎ অপারেশন রুম ও আইসিইউ কমপ্লেক্স। কেবিন ব্লকের সপ্তম তলায় অত্যাধুনিক এই আইসিইউ কমপ্লেক্সে রয়েছে ২১টি আইসিইউ বেড। কেবিন ব্লকের অষ্টম তলায় রয়েছে ২৭টি বেড সম্পন্ন অপারেশন রুম ও ১৬টি এইচডিইউ বেড। এছাড়া দুই থেকে ছয় তলা পর্যন্ত রয়েছে কেবিন। কেবিন ব্লকে বর্তমান সরকারের আমলে কেবিনের সংখ্যা বেড়েছে ৪৪টি। বর্তমানে আইসিইউ বেডের অনেক চাহিদা রয়েছে। নতুন আইসিইউ বেড চালু হওয়ায় রোগীদের চাহিদা কিছুটা হলেও পূরণ হয়েছে। দেশের সর্ববৃহৎ ওটি কমপ্লেক্সে রয়েছে ১৪টি বিভাগের ২৪টি ওটি। বিভাগগুলো হলো- নাক, কান ও গলা বিভাগ, ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগ, অবস এ্যান্ড গাইনী, ইউরোলজি, চক্ষু, অর্থোপেডিকস, নিউরো সার্জারি, ট্রান্সপ্লান্ট (কিডনি) সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, কার্ডিয়াক সার্জারি, ভাসকুলার সার্জারি, কলোরেক্টাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি। এর মধ্যে নাক, কান ও গলা বিভাগ, ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি এবং অবস এ্যান্ড গাইনী বিভাগের ওটি কার্যক্রম শুরু হয়েছে। অন্যান্য বিভাগের ওটিও পর্যায়ক্রমে চালু হবে। ওটি কমপ্লেক্সের প্রতিটি ফ্লোরে রয়েছে রিকভারি রুম এবং মোট ২৪টি রিকভারি বেড। ওটি থেকে প্রথমে রোগীদের নেয়া হবে রিকভারি রুমে এবং রোগীদের জ্ঞান ফিরে আসার পর পোস্ট অপারেটিভ রুমে নেয়া হবে। আইসিইউ, এইচডিইউ এবং রিকভারি রুমের প্রতিটি বেডই অত্যাধুনিক ও উন্নতমানের করা হয়েছে, যাতে রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেয়া যায়। আইসিইউ বেডের রোগীদের যে খাবারের প্রয়োজন হয় তাও হাসপাতাল থেকেই সরবরাহ করা হবে। দেশীয় চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণকে আরও আস্থাশীল করার উদ্দেশ্যে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে আধুনিক সকল চিকিৎসা সুবিধাদি সম্বলিত পূর্ণাঙ্গ ইমার্জেন্সি কমপ্লেক্স, আউটডোর কমপ্লেক্স, অপারেশন থিয়েটার কমপ্লেক্স, নার্সিং অনুষদ প্রতিষ্ঠা, আন্তর্জাতিক মানসম্মত মেডিক্যাল কনভেনশন সেন্টার, বিভিন্ন রকমের গবেষণা পরিচালনার জন্য স্বতন্ত্র ল্যাবরেটরি ভবনসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তর করার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। বর্তমান সরকারের আমলে চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেশ ও বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে।
বর্তমান সরকারের আমলে চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দৃষ্টান্ত, দেশ ও বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
ঝর্ণা জল

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন
নিশীথের মুঠোয় - কেয়া ।

আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন
জিম করা কি হারাম?

জিম করা কি হারাম?
হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।