দুই লাখের বেশি হকার বা ক্ষুদ্র ব্যবসায়ীর কণ্ঠে হাহাকারের ধ্বনি। সম্প্রতি হরতালে দুই লাখ পরিবারে ৫ করে প্রায় ১০ লাখ লোক চরম ভোগান্তিতে পড়েছেন। বিএনপির পরামর্শে জামায়াতের ডাকা হরতালে ব্যবসায়ী ও হকারদের ব্যবসার লাভের আশা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হরতালের কারণে বেশির ভাগ দিনই তারা দোকান-পাট খুলতে পারছেন না। এতে প্রতিদিন তার সুদের বোঝাতো বাড়ছেই, তারউপর কেনা কাপড়গুলোও বিক্রি করতে পারছেন না। দুশ্চিন্তায় চোখে ঘুম নেই। বড় ব্যবসায়ীদের তেমন কোনো ক্ষতি হয় না। সব ক্ষতি গরিবের। এই রকম অহেতুক হরতাল চলতে থাকলে গরিব না খেয়ে মরবে। তাদের সংসার চালানো ও দুবেলা ডাল-ভাত খাবার জোগানোই দায় হয়ে পড়েছে। প্রায় সবাই এসময় বেকার থাকে। ইদানীং হরতালে আতঙ্ক বেড়েছে কয়েকগুণ। বেড়েছে জ্বালাও-পোড়াও, ভাংচুর, ককটেল ফোটানোসহ বোমাবাজি। এতে রয়েছে জীবনের ঝুঁকিও। অনেক হকারই ফুটপাতের দোকান খুলতে পারছেন না। যারাও জীবনের ঝুঁকি নিয়ে খুলছেন। ক্রেতার অভাবে তাদেরও কোন পণ্য বিক্রি হচ্ছে না। আতঙ্কে আছেন কখন মিছিল আসে, বোমাফোটে, আগুন লাগে। হরতাল, মিছিল মিটিংসহ যেকোনো কর্মসূচিই শেষ পর্যন্ত ফুটপাতের ব্যবসায়ীদের উপর এসে পড়ে। ফুটপাতের ব্যবসায়ীরা দিনে রোজগার করে দিনে খায়। তাদের সঞ্চয় বলতে তেমন কিছু থাকে না। অনেকে আবার সুদের ওপর টাকা নিয়ে মাল কিনে। তাই একদিন বেচাকেনা বন্ধ থাকলে আয়তো যায়ই, বাড়ে সুদের দেনা। পরিবার পরিজন নিয়ে কয়েক লাখ হকারকে না খেয়ে থাকতে হয়। শুধু হকাররা ক্ষতি গ্রস্ত হচ্ছে না, এর সঙ্গে মহাজন, মাল প্রস্তুত কারক, মালিক, কর্মচারী, তাদের পরিবার পরিজন সবাই ক্ষতি গ্রস্ত হচ্ছে। তাই দেশ ও জাতির মঙ্গল কামনায় বিরোধীদের এই ধরণের ধ্বংসাত্মক ও মরননাশী হরতাল রুখে দিতে সরকারের তথা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপির পরামর্শে জামায়াতের ডাকা হরতালে হকারদের সর্বনাশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
ঝর্ণা জল

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন
নিশীথের মুঠোয় - কেয়া ।

আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন
জিম করা কি হারাম?

জিম করা কি হারাম?
হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।