রাজধানীর কলকারখানা ও সাধারণ মানুষের বিদ্যুৎ চাহিদা মেটাতে ৮৫৪ কোটি টাকা ব্যায়ে বাস্তবায়িত হচ্ছে ‘আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন স্থাপন’
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীর বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকার ৮৫৪ কোটি টাকার একটি বড় প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে সরকার। ‘আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন স্থাপন’ শীর্ষক প্রকল্প ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়িত হবে। আশুগঞ্জ গ্যাস সঞ্চালন ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে বিশেষ করে বাখরাবাদ এবং জিটিসিএল স্থাপনায় বেশ কিছু পাইপ লাইন একত্র হয়েছে। আশুগঞ্জে গ্যাসের চাপ বেশি রাখার ব্যবস্থা করা হচ্ছে। এজন্য আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আরও কিছু গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে রামপুরা ২৩০/১৩২ কেভি উপকেন্দ্র দিয়ে ঢাকা শহরে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ সরবরাহও করা হবে। প্রকল্পের আওতায় আশুগঞ্জ থেকে ভুলতা পর্যন্ত ৭০ কিলোমিটারের ৪০০ কেভি দ্বৈত সার্কিট সঞ্চালন লাইন স্থাপন করা হবে। ভূলতা হরিপুর-রামপুরা ২৩০ কেভি দ্বৈত সার্কিট লাইন-ইন এবং লাইন-আউট স্থাপন এবং ঘোড়াশাল-রামপুরা ২৩০ কেভি দ্বৈত সার্কিট লাইন-ইন এবং লাইন-আউট স্থাপন করা হবে। এছাড়া প্রকল্পের অধীনে নারায়ণগঞ্জের ভুলতায় ৪০০/২৩০ কেভি, ২৫০ এমভিএ এআইএস দুটি উপকেন্দ্র নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৫৩ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬৭৩ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২১৫ কোটি ৮২ লাখ টাকা। প্রকল্প এলাকা হচ্ছে- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, সোনারগাঁও এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা। সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হলে রাজধানীর কলকারখানা সহ জনজীবনে ফিরে আসবে উন্নয়ন ও শান্তির ছোঁয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন