দুই মেগা সিটির আবাসিক গ্রাহকদের জন্য দুই লাখ ৬০ হাজার প্রিপেইড গ্যাস মিটার বসানোর সিদ্ধান্ত সরকারের
২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে ঢাকা ও চট্টগ্রামে দুই লাখ ৬০ হাজার প্রিপেইড গ্যাস মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার দুই মেগা সিটির আবাসিক গ্রাহকদের জন্য প্রিপেইড গ্যাস মিটার বসাতে দুটি প্রকল্প গ্রহণ করেছে। ঢাকা ও চট্টগ্রাম দুই মহানগরের আবাসিক গ্রাহকেরা তাঁদের বিদ্যমান দুই বার্নারের প্রিপেইড গ্যাস মিটার ব্যবহার করে আরও আর্থিক সুবিধা পাবেন। দুটি প্রকল্প বাস্তবায়ন করতে মোট খরচ হবে ৯৭০ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) দেবে ৬০৭ কোটি ১৮ লাখ টাকা। বাকিটা আসবে বাংলাদেশ সরকারের তরফ থেকে। বিদ্যুৎ জ্বালানি এ খনিজসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এই প্রকল্প গ্রহণ করেছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় ঢাকায় ২ লাখ প্রিপেইড মিটার বসাবে। এতে খরচ হবে ৭২২ কোটি টাকা। আর কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় চট্টগ্রামে ৬০ হাজার প্রিপেইড মিটার বসাবে। খরচ হবে ২৪৮ কোটি ৪০ লাখ টাকা। প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নিয়েছে নিশ্চয় প্রশংসার দাবিদার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন