কুষ্টিয়ায় তুলা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। ক্ষতিকর তামাক চাষের পরিবর্তে তারা বাণিজ্যিক ভিত্তিতে তুলা চাষ করেছেন। তামাকের বিকল্প ফসল হিসেবে হাইব্রিড জাতের ও দেশে উদ্ভাবিত উন্নত জাতের তুলা চাষকে বেছে নিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর, ধর্মদহ, আদাবাড়িয়া ও বিলগাথুয়া অঞ্চলের কৃষকরা। উপযোগী মাটি ও লাভজনক হওয়ায় চাষিরা তুলা চাষের দিকে ঝুঁকেছেন। চলতি মৌসুমে কুষ্টিয়ায় তুলা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫২০০ হেক্টর জমিতে। কিন্তু চাষ হয়েছে ৪১৬০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে কম চাষ হলেও মাঠের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাইব্রিড ও দেশীয় উন্নত জাতের তুলার খেত দেখে চোখ জুড়িয়ে যায়। এসব তুলা ক্ষেত থেকে প্রায় ২১ হাজার বেল তুলা উৎপাদন হবে। তুলা চাষ লাভজনক হওয়ায় তামাক চাষের বিকল্প হিসেবে তুলা চাষ করছেন চাষিরা। সব খরচ বাদ দিয়ে বিঘা প্রতি প্রায় ২০ হাজার টাকা করে আয় থাকবে। ক্ষতিকর তামাক চাষের বিকল্প হিসেবে তুলা চাষে এ অঞ্চলের কৃষকরা ব্যাপক আগ্রহী হয়ে উঠেছে। কৃষকরা যাতে তুলার ন্যায্য মূল্য পায় সে বিষয়টির প্রতি সরকারের সুদৃষ্টি রয়েছে। তুলা চাষের বর্তমান ধারা অব্যাহত রাখলে ২০১৫-১৬ সাল নাগাদ ১০ লক্ষ বেল তুলা উৎপাদন করা সম্ভব হবে বলে সংস্লিষ্টরা অভিমত ব্যক্ত করেছে।
ক্ষতিকর তামাক চাষের বিকল্প হিসেবে তুলার চাষে জয়জয়কার। সহযোগিতার আশ্বাস সরকারের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।