আমার ছেলের বয়েস আড়াই আর তিনের মাঝামাঝি। অত্যন্ত hyperactive. মাঝে মাঝে যখন অতিরিক্ত দুষ্টামি শুরু করে দেয় তখন ফোনে আজান চালিয়ে দিয়ে বলি 'চলো চলো, আমরা নামাজ পড়ি'; কিছুক্ষণ নিরব একটা পরিবেশের সৃষ্টি করি। আধা ঘন্টার জন্যে হলেও সব শান্ত। মাঝে মাঝে টেলিভিশনে আজান দেখে, মসজিদ, কাবা ঘর ইত্যাদি।
তিন-চার শব্দের বাক্য গঠন করতে শিখছে। আজ রাস্তা দিয়ে যাবার সময় একদিকে ইশারা করে বলছিলো 'বাবা, চলো নামাজ যাই, চলো নামাজ যাই'! তাকিয়ে দেখি সেটি একটি চার্চ। যদিও ওই চার্চে নামাজ পরার প্রস্তাব /অনুমতি কর্তৃপক্ষ কয়েক বছর আগে দিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত সেখানে কেও নামাজ পড়তে যায়নি। চার্চের সেই ঈশ্বর হলেন বিধর্মী ঈশ্বর, কাফের ঈশ্বর।
আমার আড়াই আর তিনের মাঝামাঝি নামাজি তা জানেনা, যাবো তাকে নিয়ে একদিন প্রার্থনা করতে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ রাত ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



