জনাব আর বেগমের দাম্পত্য জীবনের সমস্যার কথা শুনলেই আমরা সিদ্ধান্ত নিয়ে নেই কার পক্ষে কথা বলবো। সুস্পষ্টরূপে প্রকাশ্যে সমর্থন শুরু করি যে কোনো এক পক্ষ। আমার সমর্থনে এক পক্ষ অনেক শক্তি সঞ্চার করলেও দুজনের দূরত্ব হয় অসীম। কখনো কি ভেবেছি জনাব বা বেগমের মনে কি চলছে? কে কিভাবে ভেবে একে অন্যকে প্রকরণ করছে? আমাদের সমালোচনা, হোক তা গঠনমূলক; তাদের জন্যে কোনো সমাধান আদৌ আনতে পারে কি? বেশিরভাগ ক্ষেত্রেই তো আনতে পারেনা জানি। তবুও মুখরোচক এই গল্পের কোনো এক চরিত্র হতে আগ্রহের সীমা পরিসীমা নেই আমাদের।
ভালোবাসার মতো পরকীয়া'ও এক হৃদয়ের'ই অনুভূতি, চরিত্রহীনতার রঙে কলংকিত হলেও তা আমাদের মনের'ই অনস্বীকার্য এক আবেগ। আমাদের মন তা মেনে না নিলেও জনাব বা বেগমের মনের আবেগ হটেনা, সেই অনুভূতিকে সম্মান না করতে পারলেও অন্তত ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করতে হবেই আমাদের। মন যেহেতু বাস্তবতার কথা শোনে না তাই আমার নিরপেক্ষ মন দিয়েই শুনতে হবে দুজনের মনের অপ্রকাশিত আবেগ। যদি সমাধান পেয়ে যাই!
সমাধান না পেলেই বা কি? সুখী হোক তারা, সুখী হোক সবাই।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



