আগে নিয়মিত পিস টিভি দেখতাম।কারণ পিস টিভির প্রধান আকর্ষণ ডাঃ জাকির নায়েকের বক্তব্য।অথচো বহুদিন হলো তাঁর নতুন কোনো বক্তব্য প্রচার করেনা।পুরনো ভিডিওগুলিই বারবারই প্রচার করে!সবগুলোই দেখা হয়ে গেছে।নতুন ভিডিও দেখতে হলে সিডি কিনে দেখতে হবে আর সেগুলো কোথায় পাওয়া যায় জানিনা।তাই নতুন কোনো ভিডিও দেখার সুযোগ হয়নি।তবে পিস টিভিতে যে ভিডিওগুলি দেখেছি তাতেই তার ইসলাম উপস্থাপনের পদ্ধতি,তাঁর চিন্তাধারা মোটামুটি বুঝে গেছি।আসলে তিনি ইসলাম প্রচারের নতুন একটি ধারা সৃষ্টি করেছেন।চমকপ্রদভাবে ইসলামকে উপস্থাপন করে জনপ্রিয় বক্তায় পরিণত হয়েছেন সারা বিশ্বজুড়ে!তার বিরুদ্ধে যতই মিথ্যা অভিযোগ করা হোক না কেন,মানবতার বিরুদ্ধে যায় এমন কোনো বক্তব্য বা কর্মকান্ড তাঁর দ্বারা হয়েছে বলে কেউ প্রমাণ করতে পারবেনা!তার বক্তব্যকে মনগড়াভাবে উপস্থাপন করে তাঁকে নিষিদ্ধের পাঁয়তারা করা হচ্ছে।তবে ইতিহাস বলে যে ধারা একববার সৃষ্টি হয়ে যায় এবং জনপ্রিয় হয় তা কখনোই ধ্বংস হয়না!তা ইতিহাসের পথ ধরে বারবার ফিরে আসে।আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ইসলামকে উপস্থাপনের যে অভিনব ধারা রেখে যাচ্ছেন একে তিনি ইতোমধ্যেই একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন সফলভাবে!ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি চলতেই থাকবে কখনোই থেমে যাবেনা।বরং তাঁর সম্পর্কে মানুষের কৌতুহল আরো বাড়বে।এই ইন্টারনেটের যুগে তার পিসটিভি বন্ধ হলেও যে মতাদর্শের প্রচার থেমে যাবে এটি যদি কেউ ভেবে থাকেন তিনি বোকার স্বর্গে বসবাস করছেন!তবে তার বিরুদ্ধে মিথ্যাচার এবং হয়রানির অবশ্যই নিন্দা জানাই।
ডাঃ জাকিরের পিস টিভির প্রচার বাংলাদেশ ও ভারতে বন্ধ হওয়া মানেই তাঁর মতাদর্শের মৃত্যু নয়!
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।