somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের রাশিফল দেখুন

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
রাশিচক্রে গ্রহের শুভ অবস্থানের ফলে আজ আপনি বিরুদ্ধ পরিবেশের মধ্যেও সফলতা পাবেন। জাতিকাদের অবস্থা বুঝে সিদ্ধান্ত বদলের প্রয়োজন পড়তে পারে। হাল্কা মাপের পারিবারিক সমস্যা সমাধানের কাজে জরিয়ে পড়তে পারেন। প্রেমযোগ নেই।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
আপনার বিশ্লেষণী গুণের ফলে আগেই সমস্যা অনুধাবন করতে পারবেন। বুদ্ধিতে কোনো যোগাযোগ কাজে লাগিয়ে উন্নতির সুযোগ আসবে। জাতিকাদের অর্থ নষ্টের যোগ আছে। রাতের দিকে পারিবারিক কারণে মন খারাপ হতে পারে। প্রেমযোগ বর্তমান।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮
পারিবারিক যোগাযোগ ব্যবহারের ফলে সমস্যা মুক্তির যোগ দেখা যাচ্ছে। ঘটনার গতির দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিন। দুপুরের পর উপযুক্ত যোগাযোগ আপনাকে সাহায্য করবে। জাতিকারা আজকের দিনে বিলাসবহুল ক্ষেত্র বা জায়গাগুলি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো অবস্থায় আজকের দিনে ক্ষমতার অপব্যবহার করবেন না।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
কর্মক্ষেত্রে দায়িত্ব বণ্টন নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে আপনার হাতে থাকা ক্ষমতা সাবধানে ব্যবহার করুন। জাতিকারা কর্মস্থলে উন্নতিমূলক পরিবর্তনে বেশ আনন্দই পাবেন। তবে বেহিসাবি হলে সঞ্চয় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
কোনো ঘটনায় আপসোস হতে পারে। পরিবারে মায়ের কথা প্রাধান্য দিয়ে সমস্যার সমাধান হতে পারে। জাতিকাদের অর্থযোগ শক্তিশালী। কথা দিয়ে সেটা রাখতে না পারার জন্য সমস্যার মুখে পড়তে হতে পারে

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
আপনার সরল জীবনচর্চা মানুষকে আকর্ষণ করবে। দাদা বা পরিবারের অন্য কোনো অগ্রজের সঙ্গে মতের অমিল দেখা দেবে। জাতিকাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। পরিবারের পরিবেশ নিজের অনুকূলে রাখতে গেলে বুদ্ধির ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে উঠবে। প্রেমযোগ নেই

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
আজকের দিনে অর্থযোগ রয়েছে। তবে বিকেলের দিকে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। জাতিকাদের অন্যমনস্কতার জন্য কাজে ভুল হওয়ার সম্ভাবনা। কোনো বদমেজাজি মানুষের মাধ্যমে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের অভাব প্রকট হতে পারে। তবে দাম্পত্য জীবন অনুকূলে থাকায় কাজে উদ্যম বজায় থাকবে। জাতিকারা লোভনীয় উপহার বা কথার ফাঁদে পা দিলে ঠকতে পারেন। পরিবারের পক্ষে সহায়তার যোগ দেখা যাচ্ছে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
ঈর্ষাপ্রবণ কোনো মানুষের অধীনে কাজ করতে হতে পারে। কোনো কারণে মানসিক উত্তেজনা বাড়তে পারে। জাতিকাদের সারাদিনে নানা রকম ছোট ছোট ঝামেলায় পড়তে হবে। রাতে কোনো শুভ খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
সন্তানদের প্রতি আরও সহনশীল হতে হবে। কর্মক্ষেত্রে পরিবেশ শান্ত থাকলেও পারিবারিক পরিবেশ কিছুটা প্রতিকূল হতে পারে। দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকুন। বিরোধীদের কাজকর্মের ফলে পাওনা টাকা পেতে দেরি হতে পারে। জাতিকাদের উপযুক্ত ব্যক্তি নির্বাচনে ভুল হওয়ায় সমস্যা বাড়তে পারে। যোগাযোগ রক্ষার ফলে জাতিকাদের উন্নতির যোগ আছে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
বদ্ধপরিকর মনোভাবের পুরস্কার পাবেন। প্রতিপক্ষকে ভালো করে বুঝে নিন। আপনার সঙ্গে বেমানান কোনো কাজের দায়িত্ব আপনার কাঁধে পড়তে পারে। জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় বাড়তে পারে। সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করুন। প্রেমযোগ শুভ নয়।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
আজকের দিনে আয় ও খরচের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হবে। দুপুরের পর থেকে পরিবেশ অনুকূলে আসবে। জাতিকারা কোনো স্নেহভাজনের আগমনে খুশি হবেন। জাতিকাদের যথাযথ প্রচেষ্টায় গৃহে আনন্দবহুল পরিবেশ বজায় থাকবে। প্রেমযোগ আছে।

তবেে আমি এ সব রাশি টাশি বিশ্বাশ করি না ভাগয নিজের হাতে ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×