২০১০ সালে বিএসএফ ৭৪ জন বাংলাদেশিকে হত্যা করেছে। একই সময় তাদের হাতে ৭২ জন আহত এবং ৪৩ জন অপহৃত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার সংগঠন অধিকার প্রকাশিত রিপোর্টে এ কথা জানানো হয়। ২০১০ সালে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় বিএসএফ'র মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ করে রিপোর্টে বলা হয়, বিএসএফ গত এক বছরে ৭৪জন বাংলাদেশিকে হত্যা করেছে। এদের মধ্যে ৫০ জনকে গুলি করে, ২৪ জনকে নির্যাতনের মাধ্যমে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাছাড়া আহত ৭২ জনের মধ্যে ৩২ জনকে নির্যাতন এবং ৪০ জনকে গুলিবিদ্ধ করে আহত করা হয়।
এতে বলা হয়, বিএসএফ বাংলাদেশের ভূমি দখল করে বাংলাদেশি নাগরিককে হত্যা, নির্যাতন এবং অপহরণ-অপকর্ম চালিয়ে যাচ্ছে। দুটি দেশের দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত সমস্যার মধ্যেও বাংলাদেশ কয়েক দশক ধরে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে আসছে।
রিপোর্টে আরও বলা হয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যের আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত নেতাদের বাংলাদেশের অভ্যন্তর থেকে গ্রেফতার করে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হচ্ছে। অথচ নিজেদের জীবন রক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত এ ভিন্ন মতাবলম্বী নেতারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। বাংলাদেশের সংবিধানের ২৫ (১) এর গ অনুচ্ছেদে বলা আছে- রাষ্ট্র সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন।
২০১০ সালে ৭৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।