somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যশোরে হেফাজতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১-এ ছাড়া ভালো কিছু আশা করা যায় না

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'হেফাজতে ইসলাম'র মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলিতে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ পুলিশ সদস্য ও দুই সাংবাদিকসহ অন্তত ২৫ জন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে শহরের জেলা স্কুল মোড়ে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘাত বাঁধে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

সোমবারের হরতালের সমর্থনে হেফাজতে ইসলাম'র যশোর শাখা এ মিছিল বের করে। দুদিন আগে শুক্রবারও হেফাজতকর্মীদের সঙ্গে চট্টগ্রামে পুলিশের সংঘর্ষ বাঁধে।

নিহত হোসাইন আহমেদ (১৯) মনিরামপুর উপজেলার মাদানীনগর কওমি মাদ্রাসার ছাত্র। তার বাড়ি ওই উপজেলারই চাকলা কাঁঠালতলা গ্রামে।

আহত পাঁচ পুলিশ কনস্টেবল হলেন- কামরুল (২৩), হেলাল উদ্দিন (২৮), শামসুজ্জোহা (৩৬), এমাজউদ্দিন (৩২) ও মিকাইল (৩২)।

আহতদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন। তারা হলেন- লোকসমাজের আলোকচিত্রী শামীম ডাকুয়া ও গ্রামের কাগজের প্রতিবেদক মানিক। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে শহরের রেল স্টেশন কওমি মাদ্রাসা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।

মিছিলটি মুজিব সড়ক হয়ে জেলা স্কুল মোড়ের কাছাকাছি এলে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। একটু পরই হেফাজতকর্মীরা আবার মিছিল বের করলে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ প্রথমে রবার বুলেট এবং পরে গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, "নিষেধ করা সত্ত্বেও মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা মিছিল বের করে।

"মিছিলকারীরা প্রথমে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে", বলেন তিনি।

কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক গুলি ছোড়ার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করলেও পুলিশের গুলিতেই হোসাইন মারা গেছেন কি না, তা নিশ্চিত করেননি।

তবে বিকালে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম যশোর শাখার নেতৃবৃন্দ হোসাইনের মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করেছে। তারা এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।

যশোর জেলা পুলিশ সুপার (এসপি) কামরুল হাসান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭৭ রাউন্ড রবার বুলেট ছোড়ে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এসপি জানান।

হেফাজতে ইসলাম'র যশোর শাখার নেতা ও রেল স্টেশন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হারুন-অর-রশিদ সাংবাদিকদের বলেন, "কুরআন সংরক্ষণ ও হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বিনা উস্কানিতে গুলি ও লাঠিচার্জ করে।"

হোসাইন পুলিশের গুলিতেই নিহত হন বলে দাবি করেন তিনি।

নিহত হোসাইনের লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×