somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুজিব আমলে ৩০ হাজার মুক্তিযোদ্ধা হত্যা করে আ’লীগ : মোশাররফ

১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধকালের প্রকৃত ইতিহাস জানলে নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগ মুখ দেখাতে পারবে না। স্বাধীনতা লাভের পর শেখ মুজিবের ৭২-৭৫ শাসনামলে তারা ৩০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। আজ মঙ্গলবার বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসকাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার না করে ক্ষমা করে দিয়েছে। আমাদের প্রশ্ন কোন অধিকারবলে তৎকালীণ সরকার তাদের ক্ষমা করেছে। আজকে যারা ক্ষমতায় আছে তারা তখনও ক্ষমতায় ছিল। মুক্তিযুদ্ধকালের প্রকৃত ইতিহাস জানলে নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগ মুখ দেখাতে পারবে না।
বিএনপি নেতা বলেন, যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন তা হলে জিয়াউর রহমান কেন বেতার কেন্দ্রে গিয়ে ওই ঘোষণা দিবেন? আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জীবিত মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানকে সর্বোত্তম খেতাব বীরউত্তম উপাধি দিয়েছে। তখন তার পরিচয় ছিল একজন মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তা। যে জাতির ৯০ শতাংশ মুসলিম সে দেশের সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর উপর পূর্ণ আস্থা সংযোজন করেছেন জিয়াউর রহমান। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান ও তার দল সেখানে সফল হয়েছে। আজকে সরকার জিয়াউর রহমানের দল ও পরিবারকে ভয় পায়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে দেশকে সমৃদ্ধশালী করতে হলে জাতীয়তাবাদী শক্তির সরকারকে ক্ষমতায় আনতে হবে।
পরিষদের সভাপতি মাহমুদুর রহমান বলেন, আজকে যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন করে একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে প্রকৃত অপরাধীদের ছেড়ে দেয়া হচ্ছে। তাই ইতিহাস বিকৃতকারীদেরও বিচার হতে হবে।
ঢাবির সাবেক ভিসি ও প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমেদ বলেন, এখন দুইটি ব্যানার ব্যবহার করা হচ্ছে একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অন্যটি মুক্তিযুদ্ধের চেতনা। আজকে মেজর জলিলকে মুক্তিযোদ্ধা বলে স্বীকার করা হচ্ছে না। তাহলে একাত্তরে কারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল? যারা ইতিহাস বিকৃত করে চলছে তাদের লজ্জা হওয়া উচিত। একটি প্রশিক্ষিত বাহিনীর সাথে যুদ্ধ করে মাত্র নয় মাসে যুদ্ধে জয় লাভ করা সম্ভব হয়েছে এটি জনযুদ্ধ হওয়ার কারণে। কোনো একক দলের পক্ষে তা সম্ভব নয়।
http://www.dailynayadiganta.com/details/16339
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×