ফুলের নামে নাম তার।
বিদেশী ফুল ।
টিউলিপ।
এ নামে আমাদের দেশের আমাদের বঙ্গবন্ধুর একজন নাতনি আছেন।
যতবার তার গল্প শুনেছি,
অনেকের মুখে,
মনে হয়েছে- রুপকথার সোনালি অধ্যায় থেকে সে উঠে এসেছে স্ব - মহিমায়।
তারুন্যের ভাবনাগুলো এখন অনেক ক্ষুরধার আর স্ব পরিচয় সচেতন ।
এখনকার সমস্ত তারুন্য
শত বাঁধা বিপত্তি , মুছিব্বত আর বন্ধুর পথেও নিজের মেধা , যোগ্যতা , শ্রম, আর আত্মবিশ্বাসের ওপর নির্ভরশীল।
টিউলিপ কে আমার অন্তরের গহীন থেকে তুলে আনা
কয়েক সহস্র লাল পদ্ম দিলাম উপহার।
আশা করি , তাঁর এই স্বপ্নবান পথ চলা আমাদের এই মা, এই দেশকেই একদিন আলোকিত করবে
অন্য এক গৌরব গাঁথা দিয়ে।
রোশনে আরার পর বাংলাদেশকে আরেক সাফল্যের এভারেষ্টে চড়াবেন টিউলিপ।
শুভ কামনা ১৬ কোটি মানুষের পক্ষ থেকে।
মানুষ , মানবতা, দেশ আর মুক্তবুদ্ধি গনতন্ত্রের আরেক ইতিহাস হবেন ভবিষ্যতের পাতায় আমাদের এই তীব্র , তারুণ্যে উদ্দিপ্ত সূর্যমুখী নেতৃত্ব , বাংলাদেশের কোটি কোটি কন্ঠের সৌরভ ছড়িয়ে
হাজারো কামানের গোলাকে গোলাপে বিবর্তিত করে ব্রিটিশ মাননীয় প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন কে আমরা
আশ্বস্ত করতে পারি।
আমাদের সবার শুভাশীষ রইলো।
আবদুল্লাহ-আল-মাসুম
প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক
ওয়ার্ল্ড টিভি লি:
http://www.worldtvbd.webs.com
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


