কিছু ছবি , কবিতার থেকে সুন্দর।
যে কবিতা
ছবির থেকেও জ্যান্ত আর প্রাণময়,
সে কবিতাই আসল কবিতা,
বাকি গুলো নকল সোনা।
সোনার মতো দেখায়
আসল সোনা নয় ।
নকল সোনায় সোনার বাংলা ভরে গেছে।
অকবিদের কবিতার শংঙ্কাজনক হারে
প্রসব, কবিতার দুনিয়ার
১২ নাম্বার বিপদ সংকেত।
কিছু কিছুকে কাছ থেকে দেখলে আসল লাগে।
তলা দিয়ে হাতালে দেখঅ যায়-
উহারাও আসল সোনা নয়।
গোল্ড প্লেট।
পরীক্ষা নীরিক্ষা করলে বেরিয়ে আসে।
কবিদের মধ্যে আরেক জাত আছে ।
ইহারা দেখতে দস্তার মতো সাধারন।
আসলে তারা হোয়াইট গোল্ড।
প্রচলিত সোনার থেকে দামী সোনা।
আরেক জাতের কবি আছে।
ইহারা ডায়মন্ড।
পৃথিবীর সব থেকে দামী পদার্থ।
সারা জীবন তারা কাঁচের দ্রব্যের মতো মূল্যায়িত হয়।
হঠাত একজন জহুরী আবিষ্কার করে
আসলে তাহা কি ছিলো !
বিচার কার্য খুবই কঠিন একটি বিষয়।
সুপ্রিম কোর্টের বিচারক
ইহা নির্ধারন করিতে, বিচারে ব্যর্থ।
ইহা বিচারের জন্য
অন্য প্রকৃতির
বিজ্ঞ বিচারক প্রয়োজন পড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


