অনেকে বলে - ভাগ্যে থাকলে হবে !!
অনেকে জানতে চায় সফলতার সূত্র কি ?
কিভাবে সাফল্য পাওয়া যায় ?
উত্তরটা উদাহরনসহ প্রমান করছি। চলুন..
(এটি নিউটনের আপেল সুত্রের থেকেও আমার একটি গুরুত্বপূর্ন সূত্র।
পুরো পৃথিবীকে ভাগ্য নির্ভরশীল না হয়ে ভাগ্য গড়ে নেবার জন্য অনুপ্রানিত করতে পারে আমার এই
বিনে পয়সার সূত্রটি । পছন্দ হলে জনস্বার্থে শেয়ার করবেন। আমাকে কোনো রয়্যালিটি বা সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না।)
পুকুরে অনেক মাছ।
লোকটি ভাবলো - কি উপায়ে মাছ ধরা যায় ?
জেলে ডাকবে না কি ছিপ আনবে ?
অবশেষে বাজার থেকে ছিপ কিনে
আঁদার বানিয়ে ছিপ পেতে বসে রইলো।
অপেক্ষার সময় শেষ হতে চায় না।
মাছ কি সত্যি উঠবে ?
মাছের বদলে যদি ইয়া বড় অজগর সাপ উঠে আসে বড়শিতে ?
তখন ?
দীর্ঘক্ষন অপেক্ষার পর
আটটি মাছ ধরতে গিয়ে
২ টি ওঠাবার আগেই
ফসকে গেলো।
অবশেষে সে বুঝতে পারলো টোম কতটুকু ভেতরে টেনে নিলে , কীভাবে
টান দিলে মাছ ওঠঅনো সম্ভব !!
বাকি ৬ টি মাছ সে মহানন্দে সকলকে ডেকে
পিকনিক করে খাইয়ে দিলো।
সম্ভাবনা,
পুকুরে অনেক মাছ।------------------------- সম্ভাবনা।
সে ভাবলো - কি উপায়ে মাছ ধরা যায় ?-------------------- পরিকল্পনা।
জেলে ডাকবে না কি ছিপ আনবে ?-------------------------- সিদ্ধান্ত।
অবশেষে বাজার থেকে ছিপ কিনে ----------------------------- চেষ্টা।
আঁদার বানিয়ে ছিপ পেতে বসে রইলো।------------------------ যোগ্যতা
অপেক্ষার সময় শেষ হতে চায় না।----------------------------- ধৈর্য্য, শ্রম।
মাছ কি সত্যি উঠবে ?------------------------------------- - দ্বিধা।
মাছের বদলে যদি ইয়া বড়
অজগর সাপ উঠে আসে বড়শিতে ?
তখন ?---------------------------------------------------- ভয়
দীর্ঘক্ষন অপেক্ষার পর
আটটি মাছ ধরতে গিয়ে
২ টি ওঠাবার আগেই
ফসকে গেলো।----------------------------------------------- ভাগ্য !
অবশেষে সে বুঝতে পারলো টোম কতটুকু ভেতরে টেনে নিলে , কীভাবে
টান দিলে মাছ ওঠানো সম্ভব !!--------------------------------- দক্ষতা ।
বাকি ৬ টি মাছ সে মহানন্দে -------------------------------------সাফল্য
সকলকে ডেকে
পিকনিক করে খাইয়ে দিলো।--------------------------------------আনন্দ
তাহলে , উপপাদ্যের শেষে উদাহরন সহ প্রমানস্বরুপ নিম্নোক্ত সূত্র আবিষ্কৃত হলো-
সাফল্য পেতে হলে
যেখানে সম্ভাবনা আছে, সেখানে সঠিক পরিকল্পনার মাধ্যমে সিদ্ধান্তে অটল হয়ে চেষ্টা করলে যোগ্যতা আর ধৈর্যের বলে শমের দ্বারা , দ্বিধা আর ভয় কে কাটিয়ে ভাগ্যকে মেনে নিয়ে দক্ষতা দিয়ে সাফল্য
অর্জন আর আনন্দ লাভ সম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


