বৃষ্টি এলো ঐ// আবদুল্লাহ-আল-মাসুম
কোনো রকম নোটিশ ছাড়াই
বৃষ্টি এলো ঝুপ-
সূর্য নিলো মেঘের আড়াল
গম্ভীর ও নিশ্চুপ।
বৃষ্টি এলো বৃষ্টি এলো
বৃষ্টি এলো ঐ-
মরা নদী উঠলো জেগে
পানিতে থই থই।
রঙিন ছাতায় মাথা ঢেকে
মামা বাড়ি যাই-
পথি মধ্যে শেয়াল আছে
এগিয়ে দাও ভাই।
আদুল গায়ে জল ছুড়ছে
পরষ্পরের গাঁয়-
দুষ্ট ছেলের সব কটা দল
খেলছে খালি পায়।
বেহালাতে সুর তুলেছে
বেহাগ রাগে সই-
গরম চায়ের পরে খাবা
মুড়ি দিয়ে দই।
কালিদাসের মেঘে চড়ে
হৃদয়পুরে যাই-
কেমন আজব বৃষ্টি ওরে
এই আছে এই নাই!
উষ্ম দেহে শীতল পরশ
দে বৃষ্টি দে-
গরম লোহায় বরফ ছোঁয়া
তা বোঝে না কে ?ঃ
মেঘের সাগর ভাটার টানে
যায় মিলিয়ে কই?
দেখ রে চেয়ে রাঙা ঠোঁটে
সূর্য হাসে ঐ।
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।