রাজধানীর আরও কয়েকটি সড়কে আজ থেকে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যনত্দ রিকশা-ভ্যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সড়কগুলি হচ্ছে-প্রগতি সরণী, নতুন বাজার মোড়, বাড্ডা লিংক রোড, রামপুরা ব্রিজ, মালিবাগ মোড়, খিলগাঁও ফ্লাইওভার, টিটিপাড়া মোড় থেকে মানিকনগর ক্রসিং হয়ে সায়েদাবাদের জনপদ মোড় পর্যনত্দ সড়ক। একটি দৈনিক পত্রিকার মাধ্যমে জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত্র সংসদীয় কমিটির সিদ্ধানত্দ অনুযায়ী এই উদ্যোগ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যনত্দ এ অবস্থা বহাল থাকবে।
এ বিষয়ে কিছু প্রাসঙ্গিক ভাবনা ব্লগারদের সঙ্গে শেয়ার করতে চাই।
রিকশা বন্ধ করার পূর্বে যাত্রীরা কিভাবে যাতায়াত করবে বিকল্প ভাবা হয়েছে কিনা?
রিকশা বন্ধের পূর্বে মালামাল কিভাবে পরিবহণ করা হবে সেটি নির্ধারণ করা হয়েছে কি না?
যাত্রী ও মালামাল পরিবহণের জন্য কোন ধরনের বাহন প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে কী?
রিকশা ব্যবহারকারীরা অন্য পরিবহণের খরচ বহন করতে পারবে কি না?
রিকশা চালকরা এখন কিভাবে সংসার চালাবে?
রিকশা বন্ধ করা কার স্বার্থে? প্রাইভেট কার ওয়ালাদের সুবিধা দিতে?
এ সিদ্ধানত্দের মাধ্যমে যারা রিকশায় চলত তাদের কি এ শহর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে কী?
রিকশার পরিবর্তে অন্য বাহনে যাতায়াত করতে জ্বালানী ব্যবহার ও দূষণ কি বাড়বে না?
প্রাইভেট কার যেখানে দিনে দুই/তিনজন মানুষকে বহন করে, সেখানে একটি রিকশা কি দিনে ১০০ জন যাত্রী বহন করে না?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত্র সংসদীয় কমিটি যদি পরিবহণ ব্যবস্থার উন্নয়নে এ ধরনের সিদ্ধানত্দ দেওয়ার অধিকার রাখে কি না? যদি তাই হয় তাহলে অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থা থাকার প্রয়োজন কী?
রিকশা-ভ্যান চলাচল নিষিদ্ধ প্রাসঙ্গিক ভাবনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২২টি মন্তব্য ২০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।