সরাসরি দেখুন মিলিয়ন অ্যাপ ডেভেলপার তৈরির প্যাণেল বৈঠক
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে ১০ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছেন। স্মার্টফোনের চাহিদা হরহামেশাই বেড়ে চলেছে। এছাড়া গ্লোবাল ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। আর বাংলাদেশের এই অগ্রগতিতে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ক্লাউডক্যাম্পের নজরে পড়েছে। তারই ধারাবাহিকতায় ক্লাউডক্যাম্প বাংলাদেশে নতুন ব্র্যান্ড ‘গ্লোবাল মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ডেস্টিনেশন’ তৈরি করছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে মিলিয়ন অ্যাপ ডেভেলপার তৈরির প্রত্যাশা করছে। আগষ্টের ২-৩ তারিখ দ্য ওয়েবক্যাম্প ও হ্যাকাথন অনুষ্ঠানের মাধ্যমে মিলিয়ন অ্যাপ ডেভেলপার তৈরির এই যাত্রা শুরু হয়েছে।বাংলাদেশে মিলিয়ন অ্যাপ ডেভেলপার তৈরির সম্ভাবনা নিয়ে একটি প্যানেল বৈঠক আজ বিকেল ৫ টায় বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমপিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, আইসিটি মন্ত্রণালয়ের ফকরুজ জামান, ক্লাউডক্যম্পের মোহাম্মাদ জামান, বেসিস সভাপতি ফাহিম মাশরুর ও গুগল বাংলাদেশের কান্ট্রি কনসালট্যান্ট ম্যানেজার কাজী মনিরুল কবির। পরিচালনা করবেন এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।
অনুষ্ঠানটি
কমজগৎ ডটকম সাইটে (
http://comjagat.com/) সরাসরি সম্প্রচার করা হবে। আগ্রহীরা ঘরে বসেই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। জানতে পারেন বাংলাদেশে অ্যাপ ডেভেলপমেন্ট ও অ্যাপ ডেভেলপার তৈরির ভবিষৎ নিয়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন
সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন