somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগের নিজস্ব ওয়েবসাইট নেই

১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার মহান ব্রত নিয়ে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার। বিপুল ভোটে এই বিজয়ের চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয় তরুণ প্রজন্মকে। বলা হয়- যুদ্ধাপরাধীদের বিচারের পথকে প্রশস্ত করতে নবীনরা এই জোটকে ভোট দিয়েছে। আর সেই তরুণদের প্রথম সারির হিসেবে বিবেচিত হচ্ছে সরকার সমর্থক ছাত্রসংগঠন ছাত্রলীগ।

এদিকে দুই বছর তিন মাস পার করেছে মহাজোট সরকার। অথচ এই দীর্ঘ সময়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার কোনো কাজ করতে ছাত্রলীগ কোনো কাজ করতে পেরেছে কি না তা প্রশ্নসাপেক্ষ। এই সময়ে তারা ব্যস্ত ছিল সন্ত্রাসী চাঁদাবাজি আর টেন্ডারবাজিতে। পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে। এগুলোর মধ্যে একটি লক্ষ্যণীয় বিষয় ছিল তারা অন্য দলের সাথে যত না মারামারি করেছে, তার চেয়ে বেশি করেছে নিজেদের মধ্যে।

এবার আসি আসল কথায়। এই সরকার ক্ষমতায় আসার পরপর তড়িঘড়ি করে বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইট খোলা হয়। কিন্তু ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রসেনানীদের (ছাত্রলীগ) কোনো ওয়েবসাইট নেই। ফলে অনেকে দেশের প্রাচীন এই ছাত্রসংগঠনের কার্যক্রম সম্পর্কে কিছু জানতে পারছে না।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের কয়েক জন কেন্দ্রীয় নেতার নিজস্ব ওয়েবসাইট আছে। যেমন ছাত্রলীগের কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়ার দুটি ওয়েবসাইট রয়েছে।

ব্যক্তিগতভাবে ছাত্রলীগ নেতাদের ওয়েবসাইট থাকলেও ছাত্রলীগের ওয়েবসাইট কেন করা হচ্ছে না সে বিষয়ে কিছুই জানাতে পারেন নি এর কেন্দ্রীয় নেতারা। অনেকে বলছেন পুরো ছাত্রলীগের সমš^য়হীনতার কারণে এটা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন এই সংগঠনের যে একটি ওয়েবসাইট দরকার তা নিয়ে কেউই মাথা গামাচ্ছেন না। এই যদি হয় অবস্থা তাহলে ওয়েবসাইট করা কিভাবে সম্ভব হবে?

এই ব্যাপারে জানতে চাইলে আবু আব্বাস ভূঁইয়া ক্ষোভ প্রকাশ করেন, “ছাত্রলীগেরই কোনো স্থিতিশীল অবস্থা নেই, কিসের আবার ওয়েবসাইট।” তিনি বলেন, “আমাদের দুই বছরের কেন্দ্রীয় কমিটি ষষ্ঠ বছরে পা দিয়েছে। এই সময়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছে মাত্র ৫-৬ বার। সুতরাং এই সংগঠনের কোনো সিদ্ধান্ত কমিটির নেতাদের ঐক্যমতের ভিত্তিতে হয় না। তাহলে কিভাবে আমরা একটি ওয়েবসাইট করবো।”

আবু আব্বাস বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই দেশের লক্ষ লক্ষ ছাত্রের প্রতিনিধিত্ব করে ছাত্রলীগ। ঐতিহ্যবাহী এই সংগঠনের পরিচয়-কার্যাবলি ইত্যাদি সবার সামনে তুলে ধরার জন্য একটি ওয়েবসাইট অত্যাবশ্যক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তা করতে সক্ষম হয়নি।”

এদিকে ২০১০ সালের জানুয়ারি মাসে খোলা হয় ছাত্রদলের ওয়েবসাইট।

কথিত ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রত্যাশীদের বিপরীতমুখী এই সংগঠনটি তাদের ওয়েবসাইট খুলে ফেললেও প্রত্যাশীরা তা করতে পারেনি। এই সরকারের মেয়াদ আরো দুই বছর ৯ মাস রয়েছে। দেখি ছাত্রলীগ ডিজিটাল বাংলাদেশ করার জন্য কিছু করতে পারে কি না? খুলতে পারে কি না তাদের একটি ওয়েব সাইট? নাকি সমন্বয়হীনতার মধ্য দিয়ে চলে যায় পরবর্তী সময়গুলোও!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×