somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বামীর হাতে ঢাবি শিক্ষিকা নির্যাতিত: বিভিন্ন পক্ষের এ অবস্থান কেন?

১৩ ই জুন, ২০১১ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বামী হাসান সাইদ সুমনের হাতে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মঞ্জুর। এ ঘটনায় ম্যাডাম সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ নিজেদের সুবিধাজনক অবস্থানে দৃঢ় রয়েছেন। এর বিপক্ষে কোনো ধরণের কথা বলছেন না তারা। ম্যাডাম নির্যাতিত হওয়ার পর বিভিন্ন পক্ষের নির্লিপ্ততার কয়েকটি দিক তুলে ধরা আজকে আমার এ লেখার উদ্দেশ্য। সেই সঙ্গে কিছু প্রশ্নও রাখবো।

ঢাবি শিক্ষিকা তার বর্বর স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন গত ৫ জুন। এ ঘটনা ম্যাডামের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মঞ্জুর হোসেন বাদী হয়ে পরদিন ৬ জুন ধানমণ্ডি থানায় একটি মামলা দায়ের করেছেন। নির্মম নির্যাতনের পর ম্যাডাম ল্যাবএইড হাসপাতালের ৬৬১নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একজন সহকর্মী নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও ঢাবির উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তাকে দেখতে যান সাতদিন পর। অর্থাৎ গত রোববার। আবার রোববার বিকেলে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের কাছে ম্যাডামের শারিরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।বিশ্ববিদ্যালয়ের দায়িত্ববান এসব শিক্ষকরা জাতীয় বিভিন্ন ইস্যুতে গলাবাজি করেন অথচ সহকর্মী নির্যাতনের বিষয়ে এতো উদাসীন থাকলেন কেন?

অন্যদিকে মামলা হওয়ার আটদিন পার করলেও পুলিশ পাষণ্ড স্বামীকে গ্রেফতার করতে পারেনি। কারণ জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার এস আই মকবুল হোসেন বলেন, আসামী পলাতক রয়েছে। তদন্ত করা হচ্ছে আর গ্রেফতারের চেষ্টা চলছে। একজন হাসান সাইদ কি হয়ে গেল যে এধরনের শারীরিক নির্যাতন করেও তাকে আটদিনে গ্রেফতার করতে পারে না পুলিশ? সেকি পুরো প্রশাসন যন্ত্র থেকে শক্তিশালী? নাকি কোনো ধরণের প্রতিবাদ না করায় তাকে না ধরার বিষয়ে নির্লিপ্ত রয়েছে পুলিশ?

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা এরকম নিষ্ঠুর পারিবারিক নির্যাতনের শিকার হলেও ম্যাডামের বাবা এ ঘটনা বাহিরে আসতে দেননি। কারণ এর মাধ্যমে সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তার আত্মঅহমিকার বিকৃতি ঘটবে। আবার মেয়ের জামাইয়ের পরিবার তাদের ঘনিষ্ঠ বলে দেশবাসীর কাছে বেয়াই পক্ষের অসম্মান করতে চাননি তিনি।এ কারণে তিনি পরিবারের বাহিরে এ ঘটনা প্রকাশ করননি।ফলে সাংবাদিকরা গত রোববার ল্যাবএইড হাসপাতালে গেলেও তিনি তাদের সাথে কথা বলতে রাজি হননি।অবশ্য সোমবার সাংবাদিকদের সাথে ম্যাডাম নিজেই কথা বলেছেন। কথা বলেছেন ম্যাডামের বাবা মঞ্জুর হোসেনও। শেষ পর্যন্ত তিনি কথা বললেন, তাহলে এতো সময় ক্ষেপণ করলেন কেন? এখন তার আত্মঅহমিকা গেল কোথায়?

আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে এতো অধিক সংখ্যক নারী নেত্রী। তারা বিভিন্ন সময় গলাবাজি করে থাকেন। স্বামী কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নির্যাতনের ঘটনায় তারা নিশ্চুপ কেন?

শেষে আরেকটি কথা বলবো।বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জাতীয় বিভিন্ন ইস্যুতে গলাবাজি করে। অথচ ম্যাডাম নির্যাতিত হওয়ার ঘটনায় তারা এতো নির্লিপ্ত ভূমিকা পালন করছে কেন? বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নির্যাতিত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে ছাত্রদের প্রতিবাদের ভাষা এখন স্তব্ধ কেন? অন্যায়ের প্রতিবাদ করার জন্য তাদের দায়িত্ববোধ কি এখন আর জাগ্রত হয় না?

পরিশেষে ম্যাডামের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা আর পাষণ্ড সাইদের বিচার দাবি করে লেখা শেষ করছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×