somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাদের মোল্লার রায় এবং এই মুহূর্তের করণীয়

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল(০৪-০২-২০১২) বেলা ১২.০৮ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-২ যে রায়টি উচ্চারণ করলেন, তা প্রত্যাখান করেছে দেশবাসী। কাদের মোল্লার মত ৭১-এর ঘাতক, যারা গণহত্যা ও ধর্ষণের মত যুদ্ধাপরাধ করেছে, মানবতা-বিরোধী অপরাধ করেছে, তাদের যথাযোগ্য শাস্তির জন্য প্রতিক্ষার ৪২টি বেদনাদায়ক বছর অপেক্ষা করেছে যারা, তাদের হৃদয়ে কঠিন আঘাত আনা হয়েছে। তারা টেলিভিশনে দেখেছে রায়ের পর নরাধম কাদের মোল্লার বিজয় চিহ্ন। ঘাতক কাদের মোল্লার ফাঁসি হবে – কবি মেহেরুনন্নেছার পরিবার, মিরপুরের আলোকদি গ্রামের ৩৩০জন মানুষ যারা এই যুদ্ধাপরাধীর কারণে জীবন দিয়েছেন, তাদের পরিবার বর্গ, সূদুর সুইডেন প্রবাসী বৃদ্ধ শহিদুল হক মামা যিনি বিচার চলাকালে নিজে এসে স্বাক্ষী দিয়েছিলেন, গভীর প্রত্যাশা নিয়ে আবারো দেশে এসে গতকাল কোর্ট রুমে বসে ছিলেন – তাদের সকলকে গভীর বেদনাহত করেছে, বিক্ষুব্ধ করেছে এই রায়।

একই সাথে আমরা লক্ষ্য করছি দেশের তথাকথিত ‘সুশিল সমাজ’, তাদের ‘উচ্চবর্গীয় তাত্বিকগণ’, ‘আইনের শাসন’, ‘স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার’, ‘গণতন্ত্র’, ‘মতপ্রকাশের স্বাধীনতা’, ‘যুদ্ধাপরাধী ও তাদের হাতে আক্রান্ত উভয়ের সমঅধিকার’, ইত্যাদি নিয়ে বড় বড় তত্ত্বের কথা বলেন, এবং যা শীতাতপ-নিয়ন্ত্রীত ড্রইং রুম এবং ফেসবুকের চৌহদ্দিতে আটকে থাকে, তারা জনগণের পুঞ্জিভূত ক্ষোভকে পুঁজি করে নতুন করে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। বাতাসে ছড়িয়ে দিচ্ছেন অবিশ্বাসের বিষবাষ্প, জনগণের ঐক্যে ফাটল ধরাতে চাইছেন – বিভ্রান্ত করতে চাইছেন।

এখন করণীয় কি? আমরা কোন পথে এগুবো? ‘জনসাধারণের সাথে বিশ্বাসঘাতকতা করলো কে’?, ‘সরকার ও জামায়েতের মধ্যে আঁতাত হয়ে গেছে’ – এসব প্রশ্নের কানাগলিতে আন্দোলনমুখি জনগণকে আটকে রাখার যে কৌশল নিয়েছে ষড়যন্ত্রকারীরা তাকে ব্যর্থ করে দিতেই হবে। এসব প্রশ্নের উত্তর মিলবে যথা সময়ে কারণ সত্য প্রকাশিত হবে। এই মূহুর্তে আমাদের লক্ষ্য হতে হবে সরকারের হাতে যে কয়টি মাস আছে, তাকে এমনভাবে কাজে লাগানো যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসমূহ সত্যিকারের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে। এই ‘কাজে লাগানো’ করা বলতে আমরা বুঝব আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ও ক্ষমতাসীন সরকারকে ‘চাপযুক্ত’ কার্যকর সহযোগিতা করা। এমন সহযোগিতাই এই মূহুর্তের একমাত্র পথ। মনে রাখতে হবে, অন্যকেউ নয় বর্তমান সরকারই গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করেছে শুধু নয়, শত ষড়যন্ত্র মোকাবেলা করে তাকে চালু রেখেছে। জামায়েত ও তার মিত্ররা চাইছে আমাদের মধ্যে বিরোধ ও অবিশ্বাস সৃষ্টি করতে। আমরা সে ফাঁদে পা দেব না। আমরা ‘চাপযুক্ত সহযোগিতা’ দেব সরকারকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালকে। আমরা সরকারকে বলবো জামায়েত এবং তার মিত্রদের নীলনকশার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে। সকল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে একযোগে এদের বিরুদ্ধে নিয়োজিত করতে। সাধারণ মানুষের জানমালের রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে।

আসুন আমরা শাহবাগে যারা প্রতিরোধ রচনা করেছে তাদের সঙ্গে যোগ দেই। জামায়েতকে ও তার মিত্রদের প্রতিরোধ করি। সকড়গুলোকে আগলে রাখি। আওয়ামীলীগ ও ১৪দলীয় জোটকে আহ্বান জানাই, শাহবাগের প্রতিবাদ-প্রতিরোধকে সর্বাত্মক সহযোগিতা করতে। যদি সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে আমরা নিরন্তন এই বার্তা দিয়ে যাই যে আমরা কতটা দৃঢ়ভাবে প্রত্যাখান করছি কাদের মোল্লার রায়, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তাদের পরবর্তি রায়গুলো এমন মানহীনভাবে দিতে পারবেন না। আসুন, আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনীতির হাতকে শক্তিশালী করি। এখনই সময়। বন্ধুরা ‘আইনের শাসন’-এর নামে যে সবসময় ‘ন্যায়’ বিচার পাওয়া যায় না তা কাদের মোল্লা’র বিচারের রায়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে। ‘জনগণের আদালতের’ ভাষা নিশ্চয়ই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল পড়তে পারবেন। চলুন জামায়াত ও তাদের মিত্রদের রাস্তায় প্রতিরোধ করি – পরাজিত করি। ‘৭১ সালে পরাজিত করেছি’, এবারেও ও পরাজিত করবো। চলুন মুক্তিযুদ্ধের কালজয়ী রণধ্বনি ‘জয় বাংলা’ সরবে উচ্চরণ করি।

@অধ্যাপক মো. আনোয়ার হোসেন : উপাচার্য, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×