somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাসমাবেশের মধ্য দিয়েই শাহবাগ আন্দোলনের সমাপ্তি! সূর্য উঠার আগেই কি অস্ত যাবে ?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবারের মহাসমাবেশের মধ্য দিয়ে চলতি শাহবাগ আন্দোলনের ইতি টানতে সরকারকে পরামর্শ দিচ্ছে বিভিন্ন মহল। আন্দোলনের সমাপ্তি ঘটাতে তারা সরকারকে বিভিন্ন কলা-কৌশল ও পদক্ষেপ নেওয়ার জন্যও পরামর্শ দিয়েছে। তাছাড়া কাদের মোল্লার ফাঁসির দাবিতে চলমান শাহবাগ আন্দোলনের নেতৃ্ত্ব ই্তিমধ্যেই চলে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নানা অঙ্গ-সংগঠনের হাত।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মূলত তিনটি কারণে শুক্রবারের মহাসমাবেশের মধ্য দিয়ে আন্দোলন থামানোর পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। কারণগুলো হচ্ছে- আন্দোলনের ফলে বিচার বিভাগের সম্মান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা, সরকারের নানামুখী সমালোচনা এবং জামায়াত শিবিরের হামলার মধ্য দিয়ে সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা।

মঙ্গলবার কাদের মোল্লার রায় ঘোষণার পর শাহবাগে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক নামের একটি সংগঠন প্রথমে কাদের মোল্লার যাবজ্জীবন রায় বাতিল করে ফাঁসির দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করে। তারা সবাই ছিলেন আওয়ামী লীগের শরিক ১৪ দলের বাইরে থাকা সিপিবির ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের নেতাকর্মী।

মঙ্গলবার দুপুর থেকেই শাহবাগ আন্দোলন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে আসতে শুরু করে। শাহবাগে সংহতি প্রকাশ করতে গিয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তাকে সংহতি মঞ্চে ডাকা হয়নি। এ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, “আমাকে সংহতি মঞ্চে ডাকবে কেন? ওখানে (শাহবাগে) যা ভেবে গিয়েছিলাম তা হয়নি। আওয়ামী লীগই রায় দেয় আবার তারাই প্রতিবাদ সমাবেশ করে।”

শাহবাগের আন্দোলন থেকে সারা দেশে সংঘাত ও অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের নানা জেলা-উপজেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘোষণার ইঙ্গিতও পাওয়া গেছে। এছাড়া আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও কর্মসূচি ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে পুরো দেশেই অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
http://www.notun-din.com/?p=677
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×