somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিরসবুজ জলপাই

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জলপাই, চিরসবুজ গাছ। গ্রীক পুরাণে জলপাইকে পবিত্র ও শান্তির প্রতীকে বিবেচনা করা হয়। তাইতো আজও বিজয়ীর মাথায় জলপাই পাতার মুকুট পড়ানো হয়। তার আরেক পরিচয় পুষ্টিসমৃদ্ধ গুণের ফল জলপাই। জলপাইয়ের নাম শুনলে কার না জিভে পানি আসে। আমাদের দেশে সবুজ জলপাই সহজলভ্য। এছাড়া পৃথিবীর অনেক দেশে কালো জলপাই ও জন্মে। দেশের প্রায় সব জায়গায় জলপাই গাছ জন্মে থাকে। জলপাই খায় না বা পছন্দ করে করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম বলে মনে হয়। আসুূন জানি পুষ্টিসমৃদ্ধ ফল জলপাই এর উপকারীতা।



নানাভাবে জলপাই খাওয়া যায়। জলপাইয়ে খাদ্যশক্তিও বেশ কিছু ফলের চেয়ে বেশি আছে বলে বিষেজ্ঞরা জানান। জলপাইয়ে খনিজ পদার্থের পরিমান অনেক ফলের চেয়ে বেশি থাকে। জলপাইয়ে আয়রণ ও ক্যালসিয়ামের পরিমান পাকা আম, পাকা পেঁপে, আনারস, পেয়ারা, লিচু, বরই, তরমুজ, কামরাঙ্গা, জাম্বুরা, বাঙি, বেল, আমলকি, আপেল, এবং আঙ্গুরের চেয়ে বেশি। এই ফলে রয়েছে উচ্চমানের ভিটামিন-সি, ভিটামিন-এ, ভিটামিন-ই। এই ভিটামিন গুলো দেহের রোগজীবাণু ধ্বংস করে, উচ্চরক্তচাপ কমায়, রক্তে চর্বি জমে যাওয়ার প্রবণতা কমিয়ে হৃৎপিন্ডের রক্তপ্রবাহ ভালো রাখে। হৃৎপিন্ড থেকে অধিক পরিশোধিত রক্ত মস্তিষ্কে পৌছায়, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে। ত্বকের কাটাছেড়া দ্রুত শুকাতে সাহায্য করে। উচ্চরক্তচাপ ও রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেদ্ধ জলপাইয়ের চেয়ে কাচা জলপাইয়ের পুষ্টিমূল্য অধিক। এই ফলের আয়রন রক্তের আরবিসির কর্মশক্তি বৃদ্ধি করে। জলপাইয়ের খোসায় রয়েছে আঁশজাতীয় উপাদান। এই আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়, কোলনের পাকস্থলীর ক্যান্সার দূর করতে রাখে অগ্রণী ভূমিকা।



জলপাইয়ের পাতারও রয়েছে যথেষ্ট ঔষধি গুণ। এই পাতা ছেচে কাঁটা, ক্ষতস্থানে লাগালে কাঁটা স্থান দ্রুত শুকায়। বাতের ব্যথা, ভাইরাসজনিত জ্বর, ক্রমাগত মোটা হয়ে যাওয়া, জন্ডিস, কাশি, সর্দিজ্বরে জলপাই পাতার গুড়া জরুরি পথ্য হিসেবে কাজ করে। মাথার উকুন তাড়াতে, ত্বকের ব্যাকটেরিয়া, ছত্রাকজনিত সমস্যা দূর করার জন্য এই পাতার গুড়া ব্যবহৃত হয়। জলপাই আচার আমরা সবাই জানি যে, জলপাই টক জাতীয় ফল। ফলে এই জলপাই দিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করা যায় যা খেতে খুবই সুস্বাদু।



জলপাইয়ের তেল ব্যবহারের প্রচলনও কারও অজানা নয়। জলপাইয়ের তেলে প্রচুর ভিটামিন ‘এ’ বিদ্যমান আর ভিটামিন ‘সি’ আছে যা অধিকাংশ ফলের চেয়ে অনেক বেশি। রিউমাটয়েড আর্থ্রাইটিসে জলপাই পাতার গুড়া ও জলপাইয়ের তেল ব্যবহারে হাড় ও মাংসপেশির ব্যথা কমে। জলপাইয়ের তেল কুসুম গরম করে চুলের পুষ্টি ও বৃদ্ধি ভালো হয়, চুলের ঝরে যাওয়া তুলনামূলকভাবে কমে।
আমাদের দেশে প্রায় অনেক কৃষক জলপাই চাষ করে অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হচ্ছেন। যার ফলে শীতকালে জলপাইয়ের প্রচলন খুব বেশিই দেখা যায়।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×