????
???
??
?
হবিগঞ্জের ঘটনার পরদিনই পাশের জেলা মৌলভীবাজারে ট্রেনের নিচে সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী।
কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেল স্টেশন এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
নিহত রুমা বেগম (৩২) কমলগঞ্জের রামেশ্বরপুর গ্রামের লেঠু মিয়ার স্ত্রী। তার দুই বছর বয়সি সন্তান রায়হানও মারা গেছে।
শমসেরনগরের স্টেশন মাস্টার মো. শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুমা ছেলেকে কোলে নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়েন।
শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) থানার ওসি ওবায়দুর রহমান জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রুমার বড় বোন রোকেয়া বেগম দাবি করছেন, স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে রুমা আত্মহত্যা করেছে।
সালিশে সমাজচ্যুত করার পর সোমবার হবিগঞ্জে চার সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন এক নারী। এতে ওই নারী ও দুই সন্তান মারা যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



