হাসিনা-মনমোহন চুক্তিতে ভারতের দখলেই থাকছে চন্দননগর গ্রাম। ইন্দিরা-মুজিব চুক্তিতে চন্দননগর গ্রাম ছিল বাংলাদেশের ভূখণ্ডে। মঙ্গলবার ভারতের ত্রিপুরার আগরতলা থেকে প্রকাশিত ‘দৈনিক সংবাদ’ পত্রিকা এ খবর প্রকাশ করেছে। ‘ভারতের দখলেই থাকছে চন্দননগর’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী চন্দননগর গ্রাম ছিল বাংলাদেশের ভূখণ্ডে। এই চুক্তির আওতায় ১৯৮৩ সালে এই গ্রামকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার উদ্যোগ নিয়েছিল ভারত সরকার। প্রশাসনিক জটিলতায় উদ্যোগটি স্থগিত হয়ে যায়। ভারতের স্বাধীনতার সময় গ্রিড-কর জরিপের মানচিত্রেও চন্দননগর গ্রাম বাংলাদেশের বলে দেখানো হয়। গত ৭ই সেপ্টেম্বর, ২০১১ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের চুক্তি অনুযায়ী এই চন্দননগর গ্রাম ভারতের দখলে চলে যায়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সোনারায় ছড়া বাংলাদেশের মৌলভীবাজার শ্রীমঙ্গল থানার চম্পারাই চা বাগান ও চন্দননগর গ্রামের মাঝখানে। ইংরেজ আমল থেকেই এই গ্রামটি সিলেট জেলার মানচিত্রে দেখানো হয়েছে। সমপ্রতি ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সিদ্ধান্ত অনুযায়ী সোনারায় ছড়ায় সীমানা নির্ধারণ হলে চন্দননগর গ্রাম চলে যায় ভারতের ভূখণ্ডে। সোমবার চন্দননগর গ্রামে গিয়ে ত্রিপুরার পিসিসি’র সদস্য প্রেমানন্দ দাস গ্রামবাসীকে এ খবর জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।