somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিও ঝিম মারতে পারি

৩০ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেকোন পরিস্থিতিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়া হিমুর কাছে কোন ব্যাপার না।শুধু একটু হেলান দেয়ার জায়গা দরকার। চট করে নদীটাকে বের করে আনে।চোখ বন্ধ না করেই নদীটাকে দেখতে পায়।নদীর ঠান্ডা জলে পা ভিজিয়ে বসে থাকে।ময়ুরাক্ষীর পাড়ে একটা পাকুড় গাছ।পাকুড় গাছটার ডালে বসে একটা ঘুঘু মাঝে মাঝেই বিষন্ন সুরে ডেকে যায়।সমস্ত চিত্রটা হিমুর কাছে এতটাই সাবলীল যে ঘুঘুর বিষন্ন ডাকে ওর চোখ ভিজে ওঠে।


হিমুর সাথে আমার একটা মিল আছে। সেটা হলো আমিও কোথাও বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি।তবে হিমুর মত আমার কোন নদী নেই।একটু চেষ্টা চরিত্র করলে একটা মুখ ভেসে ওঠে। একই মুখ প্রতিবারই আমার কাছে নতুন লাগে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি।
আরে! গালের এই তিলটা তো আগে দেখিনি।
চুল এতদিন সোনালি দেখে আসছি। আজ একদম কালো।কলংকিনি নারীর চুলের মতই মিশমিশে কালো!

বেশীরভাগ সময়ই তার সাথে কোন কথা হয়না। আমি শুধু দেখে যাই।Like an omniscient narrator I can see every movement of that face. Even I can feel her every heartbeat.

ঝুম বৃষ্টিতে মেয়েটা ঘুরে ঘুরে ভিজছে, আমি পাশে হাটু ভেংগে বসে আছি।আমি ভিজছি না।ডান পায়ের নূপুরটা রিনরিনে আওয়াজ তুলে মেয়েটার খুশিতে হাসছে।বৃষ্টির ছল ছল শব্দ আর নূপুরের রিনরিনে আওয়াজ।আমি ঝিম ধরে অপার্থিব সে সংগীত শুনছি। আর মনে মনে বলছি,
'বাহ! ভালো তো!'

মাঝে মাঝে দুএকটা বাক্যবিনিময় হয়।তবে আমার অধিকাংশ কথার জবাবে সে কিছুই বলে না। মিটমিট করে হাসে।আর আমি মনে মনে বলি,
'বাহ, ভালো তো!'


'তোমার কানে দুল একটা কেন? আরেকটা কই? '
মেয়েটা চুপ করে হাসছে। জবাব নেই।
'প্রশ্নের উত্তরে হাসি কেন? গলা বসা?'
আবারো মিটিমিটি হাসি।নো জবাব।
'কথার পিঠে কথা বল না কেন? আমি কি রাস্তার মানুষ যে কথা বললে ইজ্জত যাবে?'
এবারও চুপ।তবে হাসি বন্ধ।


'কথা চালাচালি যদি বন্ধই হয় তবে আমি বিদায়। B দায়।'
'কানের দুল একটা হারানো গেছে। দুলজোড়া অতি প্রিয় বলে যেটা আছে সেটাই পড়েছি।'
'ও।'

এমন বাক্যবিনিময় যখন চলছে তখন কেউ একজন আমায় ডাকে। আমি শুনতে না পেলে গায়ে ধাক্কা দেয়।আমি বাস্তবে ফিরে আসি।আশেপাশে তাকিয়ে দেখি বিরক্তিকর সব চেহারা।একজন বিশ্রী ভংগিতে হাই তুলছে।পান খাওয়া নোংরা লাল দাঁত গুলো বেড়িয়ে পরেছে।আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। আরেকজন নাক ঝেড়ে পানজাবীর হাতাতেই মুছছে।দেখেই পেটের ভেতর মোচর দিয়ে ওঠে।আর ভাবি,
'ছিলাম সিংগাপুর, আসলাম ফরিদপুর! '

চট করে উঠে পরি।গা ঘিনঘিনে অবস্থায় আর থাকতে ইচ্ছা করছেনা।হাটতে হাটতে মেয়েটার কথা একটু ভাবি।আয়েশ করে শিশ দিতে দিতে এগিয়ে চলি।বেশিরভাগ সময় সুরটা উঠতে চায়না।
'তোমার আমার দেখা হবে ঐ পাড়ে বন্ধু ঐ পাড়ে ..
তোমার আমার দেখা হবে ঐ পাড়ে ....'
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×