somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমাম সাহেবের সেন্স অব হিউমার

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মসজিদের ইমাম সাহেব মোনাজাতে বেশী সময় ব্যয় করতে ভাল। কিন্তু তার যে সেন্স অফ হিউমার উন্নত মানের তা এতদিন জানতাম না।

জুম’আর দিনে লোক সমাগম বেশী হলে মসজিদে জায়গা হয়না। তো উনি মোনাজাতের আগে বারান্দা বড় করার জন্য সবার কাছে টাকা চাইলেন। সবাইকে পরের শুক্রবারে টাকা আনার জন্যে বললেন।

“মসজিদে টাকা দান করা মানে সদকায়ে জাড়িয়া। এই মসজিদ যতদিন থাবে আর যতজন মুসুল্লি এখানে সেজদা করবে, ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। কি সবাই ইনশায়াল্লাহ টাকা দান করবেন তো?”

সবার চোখ চকচক করে উঠলো। এমনিতে নামাজ নিয়মিত পড়া হয়না। আর মসজিদে টাকা দান করে সওয়াবের শূণ্য খাতায় কিছু যোগ হলে মন্দ কি! সবাই একবাক্যে বলে উঠলো,”ইনশায়াল্লাহ।“ আমিও ইনশায়াল্লাহ বললাম। যদিও গলায় খুব বেশী জোর ছিলনা।
তারপর ইমাম বললেন,”তো আগামী শুক্রবারে টাকা দিতে হবে বলে আমরা অনেকেই মসজিদে আসবো না। নাকি?”

কয়েকজন হুজুগে বলেই ফেললেন,”ইনশায়াল্লাহ।“ বলেই আশেপাশে চাওয়াচাওয়ি কতে লাগলেন। ততক্ষনে মুসুল্লিদের ভেতর মৃদূ হাসির রোল উঠলো। যারা ইনশায়াল্লাহ বলেছেন তারা খানিকটা চুপসে গেলেন। হুজুগে বাঙালি হলে যা হয়।

আমার এক নানা তার শ্বশুর বাড়ি থেকে স্ত্রীর জায়গা বিক্রি করে এনেছেন। তবে নানী আবদার করলেন যে তার বাবা মার নামে লোক খাওয়াতে হবে। নানা আজকে মোনাজাতের সময় ইমামকে বললেন তার শ্বশুর শাশুরির জন্য দোয়া করতে। ইমাম সাহেব তার মোনাজাত আরও ক্ষানিকটা দীর্ঘ করলেন।

“সিরাজুল ইসলাম ভাই আজ তার বাবা মার নামে খাওয়াবেন। আমরা সবাই তাদের রুহুর মাগফেরাত কামনা করি।“
আমরা সবাই আমিন বললাম। কিন্তু নানা আমিন বললেন না। তিনি ইমাম সাহেবকে বললেন,”আমার শ্বশুর শাশুরির নামে খাওয়াবো। তাদের জন্যে দোয়া করেন।“

হুজুর তার আগের কথা উইথড্র করলেন না। শুধু শ্বশুর শাশুরির কথাটা যোগ করলেন।

“আমরা সবাই সিরাজুল ইসলাম সাহেবের বাবা মা আর শ্বশুর শাশুরির রুহুর মাগফেরাত চেয়ে দোয়া করি।“
আমরা দ্বিতীয়বারের মত আমিন বলে চুপসে গেলাম।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×