ছোটবেলা থেকে শুনে এসেছি যে কোনভাবেই অন্যের অভিশাপ নেয়া যাবেনা। অভিশাপ মারাত্মক জিনিস। অভিশাপ একবার লাগলে জীবন ত্যানা ত্যানা হয়ে যাবে। কারো সাথে একটু বাজে ব্যাবহার করলাম, আর তার অভিশাপে আমি সংগে সংগে ধূলোয় মিলিয়ে যাবো।
কিন্তু এখন এ জিনিসটা একদম বোগাস মনে হয়। অভিশাপ বলতে আসোলে কিছু নেই। আর থাকলেও অভিশাপে কিছু হয় না। কারন?
কারন আশেপাশেই আছে। একটু খেয়াল করলে দেখবেন আমাদের মত দূর্ণীতিগ্রস্থ দেশের নাগরিকরা তাদের দৈনন্দিন রাগ,অভিশম্পাতের সিংহভাগ ঝাড়ে রাজনীতিবিদদের ওপরে। বিদ্যুতের বিল বেশী আসলো, অভিশাপ দেয়া শুরু করলেন রাজনীতিবিদদের। আবার তারা যখন বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে আপনার বিদ্যুতের বিল কমালো, তখনও আপনি তাদের অভিশাপ দিচ্ছেন। রাস্তায় যানজটে ভুগে আবারো তাদের অভিশাপ দিচ্ছেন। আর তারা যখন গাড়ি টারি পুড়িয়ে রাস্তাটা আপনার স্বার্থে ফাঁকা করে দিলো, তখনও আপনি দাঁত কেলিয়ে অভিশাপ ঝেড়ে যাচ্ছেন। একটু খেয়াল করে কি দেখেছেন যে, যে হারে আমরা তাদের অভিশাপ দেই, তাদের প্রায় কিছুই হয় না। যদি অভিশাপে কাজের কাজ কিছু হত, তাহলে প্রতি সেকেন্ডে দু'চারটে করে রাজনীতিবিদ ঢলে পরত। তারা মরে গিয়ে আমাদের বাচাঁতো। কিন্তু তা হয় না।
ঠুনকো গনতন্ত্রের এ দেশে অভিশাপই হতে পারতো জনগনের শেষ ভরসা। আফসোস সেটাও কাজে আসবে না :-( :-(।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




