মাননীয় ব্রিজ,
আপনারা যারা ডিজিটাল বাংলাদেশ বলে বলে টিভির ফুটেজ খাচ্ছেন, আপনারা এক একটা খাসী। মনে রাখবেন, কয়েকটা সরকারি অফিসের ওয়েবসাইট বানালেই দেশ ডিজিটাল হয়না। আর হয়না বছরে দুচারটা আইসিটি সেমিনার করলেই।
দেশের ট্রাফিক ব্যবস্থা সোমালিয়ার চেয়েও খারাপ। যদি বিশ্বাস না হয় সোমালিয়া থেকে ঘুরে আসুন। ও! আপনারা তো আবার সর্দি দেখাতে মাউন্ট এলিজাবেথ যান। ইচ্ছে হলে একবার ঘুরে আসতে পারেন।
সকালে গাবতলির জ্যামে ঘুম দিয়ে উঠে দেখি টেকনিক্যাল এসে গেছি। খুশিতে আপনাদের দুবার গালি দিলাম। পাশে বসা চাচা দিল কয়েকশো।
ট্যাক্সের টাকায় রাস্তার পাশে বসানো সিগনাল টাইমার আপনাদের মতোই অকেজো। ট্রাফিক পুলিশ গা চুলকাতে চুলকাতে যেদিকে ইশারা করে, গাড়ি আজও সেদিকে চলে। আর উলটো দিকে চলে ফ্ল্যাগ লাগানো গাড়ি।
বাংলালিংক দামে এয়ারটেলের নেটওয়ার্ক মার্কা দোয়েল ল্যাপটপ দিলেন। কিন্তু কারেন্ট দেন না। ঘাস খেয়ে তৃণ লতাপাতা আপনাদের খাবার হতে পারে। কিন্তু পিসির না। তরুনদের দুই বিলিয়ন ডলার আউটসোর্সিং বাজারের লোভ দেখিয়ে ভোট নিলেন, কিন্তু ব্যান্ডউইথের দাম কমালেন না। এখনো সেমিস্টারের টাকা থেকে মারতে হয়।
যদি আবার কখনো ডিজিটাল বাংলাদেশ বলে বলে ফুটেজ খান, আপনাদের গাবতলি হাটে উঠানো হবে। যদিও কেউ কিনবে না।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




