somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে অশ্লীল সাইট, বাংলাদেশে কেন নয়?

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাজ্যের ইন্টারনেট ব্যবহারকারীরা আগামী বছর থেকে কোনো অশ্লীল বা পর্নোগ্রাফিক ওয়েব সাইট দেখতে পারবে না। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল সোমবার (জুলাই ২২, ২০১৩) এ ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্যের সব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এ বছরের শেষ নাগাদ তাদের বিদ্যমান ও নতুন গ্রাহকদের অনুরোধ জানাবে তারা যেন ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্টার সফটওয়্যারটি ইন্সটল করে নেয়। এর ফলে কেউ আর ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখতে পারবে না। আর কেউ যদি সফটওয়্যারটি ইন্সটল না-ও করে, তাহলে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার ইনস্টল করে দেওয়া হবে। শুধু তা-ই নয়, চাইল্ড এক্সপ্লয়টেশন অ্যান্ড অনলাইন প্রটেকশন সেন্টারের (সিইওপি) বিশেষজ্ঞদের গোপন ফাইল শেয়ারিং নেটওয়ার্কগুলোর ওপর নজরদারি করার জন্য আরও ক্ষমতা দেওয়া হবে। ডেভিড ক্যামেরন গতকাল এ ঘোষণা দিয়ে বলেন, পর্নোগ্রাফি শিশুদের জন্য ক্ষতিকর। এটি শিশুদের সুন্দর শৈশবকে কেড়ে নেয়। তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। ডেভিড ক্যামেরনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন নারী সংগঠন এবং শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে প্রচারাভিযান চালানো কয়েকটি সংগঠন। এ রকম একটি সংগঠন ‘অ্যান্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন কোয়ালিশন। এর পরিচালক হলি ডাসটিন বলেন, এ ধরনের একটি ঘোষণা আসায় আমরা খুবই আনন্দিত। এর আগে গত রোববার ডেভিড ক্যামেরন শিশুদের যৌনকর্মে ব্যবহার করা হচ্ছে এমন সব ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার ব্যাপারে আরও জোরদার পদক্ষেপ নেওয়ার জন্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। (সূত্র: Click This Link )

বাংলাদেশ সরকারের উচিৎ অশ্লীল বা পর্নোগ্রাফিক ওয়েব সাইট বন্ধ করে দেওয়ার ব্যাপারে জোরদার পদক্ষেপ নেওয়া । আমাদের সকলকেও অশ্লীল বা পর্নোগ্রাফিক ওয়েব সাইট বন্ধ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো উচিৎ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×