somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবু তাহেররা সহজে জন্মাবে না, জন্মাবে শুধু বড় বড় চোর।

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Arif Jebtik
গত ২৬ তারিখের ঘটনা। ফেনি হাইওয়েতে ভোর ৪টায় ডাকাতরা গাড়ি থামানোর সংকেত দেয়। সেই সংকেত অগ্রাহ্য করে অসীম সাহসী চালক গাড়ি চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। এবার গুলি বর্ষন করতে থাকে ডাকাতরা। একটি গুলি চালকের গায়ে সরাসরি লাগে, কিন্তু তবুও তিনি গাড়ি চালিয়ে নিতে থাকেন। আরো কিছুক্ষন পর তিনি ঢলে পড়লে চালকের সহকারী নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়িটি চালিয়ে নিরাপদে নিয়ে আসেন। গাড়ি থামলে দেখা যায় চালক নিহত হয়েছেন।

এই অসীম সাহসী চালকের নাম আবু তাহের, আর সহকারীর নাম হুমায়ূন।
যে দেশে হাইওয়ে পুলিশরা ব্যস্ত আছে চাঁদাবাজির মচ্ছবে, যেদেশে দায়িত্বহীনতা এবং দায়িত্ব এড়িয়ে যাওয়াটাই অধিকাংশ মানুষের অভ্যাস- সেই দেশে আবু তাহেরকে নিয়ে হুলুস্থুল হওয়া উচিত ছিল। এই অসীম সাহসী ও দায়িত্বপরায়ন মানুষটির ছবি চেয়েছিলাম পত্রিকার প্রথম পাতার ফার্স্ট লিডে। টিভি সাংবাদিকরা তার উপর বিশাল প্রতিবেদন তৈরি করবেন এমনটা চেয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আর যোগাযোগমন্ত্রী আবু তাহেরের জানাজায় অংশ নিবেন, এমনটাই আশা করেছিলাম।
রাষ্ট্র আবু তাহেরের পরিবারের দায়িত্ব নেবে-এমনটাই প্রত্যাশা করেছিলাম।

এরকম কিছুই ঘটেনি। আবু তাহেরের বিধবা বউটা হয়তো ধুঁকতে থাকবে, ছেলেটা হয়তো বাপের শাসনের বাইরে বখাটে হবে, মেয়েটাকে হয়তো স্কুল ছাড়িয়ে এনে বিয়ে দিয়ে সংসারের চাপ কমানো হবে।
আবু তাহেরকে আমরা মূল্যায়ণ করব না।

আমাদের পত্রিকার প্রথম পাতা আবু তাহেরের জন্য বরাদ্দ নয়, সেখানে সবচাইতে বড় চোরদের খবর বড় বড় লাল শিরোনামে প্রকাশিত হতে থাকবে।

যে জাতি প্রতিদিন সকালে উঠে চোরদের মুখ দেখে পত্রিকায়, সে জাতির ঘরে আবু তাহেররা সহজে জন্মাবে না, জন্মাবে শুধু বড় বড় গাব্দাগোব্দা চোর। যে জাতি চোরদেরকে হিরো ভাবে আর আবু তাহেরদেরকে এড়িয়ে যায়, সেই জাতির কপালে চোরদের লাথিগুতাই ভবিতব্য।

সূত্র: মতি & Facebook
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×