যৌনতা মানুষ ও জীবজগতের স্বাভাবিক একটি স্বভাব। আমাদের পূর্ব-পুরুষদের সফল যৌনতার ফসল আমরা। তাহলে যৌনতা কিভাবে অশ্লীল হয়?
যৌনতা নিজে কখনই অশ্লীল নয়। বিশ্ব সাহিত্বের কথা বাদই দিলাম আমাদের বাংলা সাহিত্যের একটি বড় অংশই যৌনতা পূর্ন। আমাদের রক্তে মিশে থাকা বাংলা গান গুলোও কি কম যায়? "নিশীথে যাইও ফুল বনে" কিংবা "কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর"।
গালি-গালাজ আমাদের বাংলা ভাষার একটি অবিচ্ছেদ্দ্য অংশ। গ্রামের বেশীরভাগ সাধারন জনগোষ্ঠী গালা-গালিতে অত্যন্ত দক্ষ। এবং এই কাজটি তারা সার্বক্ষনিকই করে থাকেন। নয়া পাশ্চাত্যমূখী শহুরে তরুন সমাজ মুখেও শিট-ফাকিং আর অ্যাসহোলের তুবড়ী। হারামজাদার স্হান দখল করতে চাইছে বাস্টার্ড। এছাড়া ঢাকার বিপুল বস্তিবাসীদের কথা বাদই দিলাম। তাহলে গালি কিভাবে অশ্লীলের আওতায় পড়ে?
আর যদি নাই পড়ে তাহলে অশ্লীল কি? অশ্লীল তাই যা শ্লীল নয়। যেমন এক মেয়ে তার প্রেমিকের সাথে যৌন মিলনে লিপ্ত হল। কিন্তু ওই প্রেমিক প্রবর মিলনের ভিডিও সিডিতে বাজারজাত করল। তাহলে কি ওই মিলন কে আমরা অশ্লীল বলব? না অশ্লীল হল তা যা ওই ছেলেটি করল। পত্রিকার সিনেমা পাতার নায়িকার ছবি অশ্লীল নয়। কিন্তু স্বাস্হ্য পাতার অকারনে অর্ধউলঙ্গ বিদেশীনির ছবি ছাপানো অশ্লীল।
যে মেয়ে অভাবে কিংবা পরিস্থিতির শিকারে আজ যৌনকর্মী সে অশ্লীল নয়। যারা তার সাথে রাতেরবেলায় সঙ্গমে লিপ্ত হয়ে দিনে তাকে মাগী ডাকে, ঘৃনা করে তারাই অশ্লীল।
নিয়মিত যে দেশে প্রতিদিন অনাহারে থাকে হাজার হাজার আদম সন্তান সে দেশে সরকারী কর্মকর্তাদের জন্য সরকারী পাজেরো গাড়ী আমদানীর পরিকল্পনা অশ্লীল।
যে দেশে নবজাতক জন্মায় হাজার টাকার ঋন মাথায় নিয়ে সেই দেশের মিগ বিমান কেনা আর কোটি কোটি টাকার সামরিক বাজেট অশ্লীল।
যেখানে বেশীরভাগ মানুষ শিক্ষা থেকে বন্চিত যেখানে বেসামরিক ও সামরিক অমেধাবী নেতাদের সন্তানদের বিদেশী ডিগ্রী লাভের আশায় বিদেশ গমন অশ্লীল।
আর আমাদের ব্লগের কথা বললে অশ্লীলঃ
১। রেটিং পাবার আশায় নারী সংবলিত ছবি (যা নিজের নয়) দিয়ে পোষ্ট দেয়া,
২। বার বার অকারনে নিজের তস্য পুরানো গন্ধ যুক্ত পোষ্টে কমেন্ট করে পুনর্জীবিত করার বৃথা চেষ্টা করা,
৩। নারী নিকের আশে পাশে অনবরত লোল ফেলা।
যৌনতা নাকি গালাগালি, আমরা কাকে অশ্লীল বলব? (লোকে বলে নিধিরাম অশ্লীল)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫৬টি মন্তব্য ০টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।