১১ বছরের মিষ্টি মেয়ে শিপা আজ মৃত্যুর সাথে লড়ছে মৌলভীবাজার সদর হাসপাতালে। তার অপরাধ সে এতজন হতদরিদ্র বাবার সন্তান, তার অপরাধ তোর বাবা মা তাকে কাজ করতে পাঠিয়েছিল অন্যের বাড়ীতে। এটাই তার অপরাধ।
আজকের দৈনিক সমকাল এ কমলগন্জ থেকে পাঠানো মৌলভীবাজারের প্রতিনিধির লেখা পড়ে হতবাক হয়ে গেলাম। কোথায় আছি আমরা?
মৌলভীবাজার জেলার কমলগন্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রাঙ্গাটিলা গ্রামের দরিদ্র কলিম মিয়ার ১১ বছরের মেয়ে শিপাকে অভাবের তাড়নায় কাজ করতে পাঠিয়েছিল সিলেট শহরের এক বাসায় মাত্র তিন মাস আগে। আর তিন মাসের ব্যবধানে শিপা ফিরে এলো গৃহকত্রীর অত্যাচারে সারা শরীরে দগদগে ঘা নিয়ে।যার অধিকাংশই পচন ধরেছে। সামান্য অপরাধে তার গৃহকত্রী তাকে অত্যাচার করতো, ষ্টিলের গরম হাতা দিয়ে তার সারা শরীরে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিয়েছে। যার অধিকাংশই এখন পচন ধরেছে। কমলগন্জ উপজেলা হাসপাতালে শিপার চিকিৎসার জন্য ভর্ত্তি হলেও অবস্থা গুরুতর হওয়ায় শিপাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি করতে হয়েছে।
শিপা মাত্র ১১ বছরের নিস্পাপ ফুল। যে বয়সে অন্য আর দশটা মেয়ের মতো বই খাতা নিয়ে ইস্কুলে যাওয়ার কথা ছিল, হেসে খেলে সময় কাটানোর কথা ছিল সে বয়সে চরম দারিদ্রতার কারনে তাকে যেতে হয়েছিল কাজ করতে অন্যের বাড়ীতে। আর তাই আজ তাকে মৃত্যুর সাথে লড়তে হচ্ছে। তার অপরাধ সোনার চামচ মুখে নিয়ে কোন বড়রোকের ঘরে জন্মনেয়নি, তার অপরাধ চরম দারিদ্রতার কারনে দু’মুঠো খাওয়ার জন্য, বেচে থাকার জন্য এই অল্পবয়সে কাজ করতে যেতে হয়েছে এক মানবতা বিবর্জিত চন্ডালিনির ঘরে।কোথায় আছি আমরা? দারিদ্রতার কারনে না হয় কাজ করতে গিয়েছিল শিপা, একটু কি মায়ামমতা আর আদর পেতে পারতোনা শিপা? কেন এই মানবিকতার লংঘন?
শিশু জনিকে বাচানোর জন্য আমরা সবাই যে ভাবে এগিয়ে এসেছিলাম সে ভাবে এই হতভাগ্য শিপাকে বাচানোর জন্য আর তার এ অবস্থার জন্য যারা দায়ী তাদের শাস্তির জন্য আমরা কি এগিয়ে আসতে পারিনা???
মৌলভীবাজার এর ব্লগার ভাইদের অনুরোধ করছি, মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে শিপার বর্তমান অবস্থা জানিয়ে একটি সচিত্র প্রতিবেদন লিখুন।
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।