মানুষ মানুষের জন্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রাজবাড়ী জেলার ভবদিয়া গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষ গরীব। নুন আনতে যাদের পান্তা পুরায়। ভালো চিকিৎসার সুযোগ নেই তাদের। অনেক জটিল রোগী আর্থিক অসচ্ছলতার জন্য শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো তাদের সামর্থ নেই। আর তাই তাদের চিকিৎসা সেবা দেয়ার জন্য এগিয়ে এলো রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউন আর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। আর তাই আজ হয়ে গেল ভবদিয়ার আলহাজ্ব আবদুল করিম উচ্চবিদ্যালয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প। সকাল ১০ টা থেকে একটানা চিকিৎসা দিয়ে গেলেন ফরিদপুর মেডিকেল কলেজের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ইউনুস আলী, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ইকবাল হোসেন, মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ আলতাফ হোসেন সরকার, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলাম, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ এস কে সরকার এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য চিতিৎসক বৃন্দ।
এলাকার ৫২৮ জন রোগী এই ক্যাম্পে চিকিৎসা পায়। চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহায়তা করেন এলাকার কৃর্তি সন্তান আবুল হোসেন ক্লাব এর প্রতিষ্ঠাদাতা ডাঃ আবুল হোসেন যিনি দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন। বর্তমানে মাটির টানে ছুটে এসেছেন নিজের এলাকায় সেবা প্রদানের লক্ষে।
৭টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।