somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বৃষ্টি প্রহর

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। সেই সকাল থেকে শুরু হয়েছে। এখন বাজে এগারটার বেশি। কিন্তু বৃষ্টি যেন ভাবলেশহীন। না আছে তার তর্জন গর্জন, না আছে তার নমনীয়তা। একই ধারায় ঝরে পড়ছে অবিরত, অবিশ্রামে। নিজের কক্ষের কাছেই ছোট্ট একটি বেলকুনি। তাতে আবার নানা জিনিসপত্রে ভরা। কোণার একটি জায়গায় একটি চেয়ার পাতা। আর ওই চেয়ারটিতেই বসে অনিমেশ বাহিরের দিকে নিমগ্ন হয়ে তাকিয়ে আছে। হাত ঘড়িটার দিকে চোখ ফেরায়। টিউশনিতে যাওয়ার কথা সকাল ৮টার দিকে। কিন্তু বৃষ্টির কারনে বের হওয়া হচ্ছে না। বাসায় ছাতাও নেই। কিন্তু বের তো তাকে হতেই হবে। কালকে সামিয়ার পরীক্ষা শুরু। ওকে তো দেখিয়ে দিতেই হবে। সামিয়া অনিমেশের ছাত্রীর নাম। দশম শ্রেণীর ছাত্রী। বছর খানিক ধরে তাকে পড়ায়। অনিমেশের কাছে ভালর ভাল বলতে যদি কিছু থাকে তা হল সামিয়া। বৃষ্টি একটু কম হওয়া মাত্রই অনিমেশ বেড়িয়ে পড়ে টিউশনির উদ্দেশ্যে। ২ কলিংবেল চাপতেই বাড়ির কাজের মেয়েটি দড়জা খুলে দেয়। অনিমেশ সোজা সামিয়ার কক্ষে চলে যায়।
ভাইয়া, আপনি এতোক্ষনে আসছেন! আপনি জানেন না আগামীকাল আমার পরীক্ষা! আম্মু বারবার এসে দেখে যাচ্ছে আপনি আসছেন কি না। আপনার তো আবার ফোনও নেই যে ফোন করব।
সামিয়া এক নাগারে বলেই গেল।
অনিমেশ ভেজা চুলে হাত দিতে দিতে বলল, তুমি তো জানই আমি কি অবস্থায় থাকি। বাহিরে বৃষ্টি হচ্ছে। আমার না আছে ছাতা, না আছে ফোন। যা আয় করি তা বাড়িতেই দিতে হয়। যাক বাদ দাও এসব। পড়ার কি খবর বল। পড়েছ কিছু? নাকি আমার অপেক্ষায় বসে আছ?
এমন সময় সামিয়ার আম্মু ঘরে প্রবেশ করলেন। সামিয়ার বিছানার উপর বসেই তিনি অনিমেশকে বললেন, কখন এসেছ?
এই তো কিছুক্ষন হল। অনিমেশ উত্তর দিল।
তুমি তো এভাবে পড়াতে পার না। কালকে ওর পরীক্ষা আর তুমি কিনা এখন আসছ? তোমার দায়িত্বজ্ঞান বলে কিছু আছে? তোমার যদি কোন সমস্যা হয় তবে আমাকে বলতে পারতে, তাই না? শিক্ষকদের এমন দায়িত্বহীন হলে চলবে কি করে। টাকা নিতে কম তো নাও না। কিন্তু ফাঁকি দিতেও তো কম দাও না।
আম্মু, ভাইয়া আমাকে গতকাল অনেক খানি দেখিয়ে দিয়েছে। আমি সেগুলো পড়েছি তো। আর আজকে একটু দেখিয়ে দিলেই হবে। সামিয়া বলল।
তুমি চুপ থাক। সব কিছু তো আর তুমি বোঝ না। সামিয়ার মা বলল।
জ্বী মানে খালাম্মা, বাহিরে... অনিমেশ বলার চেষ্টা করল। কিন্তু সামিয়ার মা তাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলেন।
সামিয়ার পরীক্ষা না থাকলে তোমাকে আর আসতেই বলতাম না। কিন্তু এখন সামিয়ার পরীক্ষা চলছে তাই। আমার সঙ্গে তুমি পরে দেখা কর। বলেই তিনি উঠে চলে গেলেন।
অনিমেশ কি বলবে বুঝতে পারল না। অনেক পিপাসা পেয়েছে। কিন্তু পানি চাইবে কিনা এ নিয়ে চিন্তায় পড়ে গেল। একটু পরে সামিয়ার দিকে তাকিয়ে কি যেন ভেবে বলল, নাও আমরা পড়াশোনা শুরু করি।
ভাইয়া, আম্মুর কথায় আপনার কি খারাপ লাগছে?
আরে না, খারাপ লাগার কি আছে। খালাম্মার হয়ত মন খারাপ তাই এভাবে বলেছেন। মন ভাল হলে ঠিক হয়ে যাবে। এ রকম তো তিনি কতই বলেছেন এর আগে। আমার এগুলো সয়ে গেছে। যাক, বাদ দাও তো। তুমি পড়া শুরু কর। অনিমেশ বলল।
সামিয়া কি যেন বলতে নিয়ে থেমে গিয়ে লিখতে শুরু করল।


৩
রাত প্রায় বারটা। অনিমেশ গুটিশুটি মেরে বিছানায় শুয়ে আছে। প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঔষুধ খেয়েছে কিন্তু তারপরও কমছে না। 'বৃষ্টিতে কখনই ভিজবি না। বৃষ্টিতে ভিজলেই তোর গায়ে জ্বর আসে। তুই তো আর আমার কাছে থাকিস না তোকে আমি দেখে রাখব। নিজের ভালটা বুঝে চলবি।' মায়ের কড়া নির্দেশটি অনিমেশের মনে পড়ছে বারবার। কিন্তু কি আর করা। টানাপোড়েনের সংসার। বিশ্ববিদ্যালয়ে কেবল তৃতীয়বর্ষ চলে। এখনই তো কেউ আর চাকরি দেবে না। তাই বেঁচে থাকা এবং মাকে কিছু পাঠান এসব কিছুই নির্ভর করে টিউশনির উপরে। অনিমেশ ভাবতে থাকে। কিন্তু অসুস্থ শরীর তাকে তেমন করে ভাবতে দেয় না।

৪
হন্তদন্ত হয়ে অনিমেশ সামিয়ার ঘরে প্রবেশ করল। চার চারটা দিন আসতে পারিনি। তোমার লেখাপড়ায় অনেক ক্ষতি হয়েছে। বই বের কর। কালকে তো পরীক্ষা আছে। কী পরীক্ষা যেন কালকে?
সামিয়া এক পলকে অনিমেশের দিকে তাকিয়ে আছে। ভাইয়া, এ চার দিন আসেন নি কেন?
আর বল না, সেদিন আসলাম না, বাসায় গিয়েই প্রচন্ড জ্বর। আর ঊঠতেই পারিনি। খালাম্মা অনেক মন খারাপ করেছে, না! ওকে সমস্যা নেই। তুমি পরীক্ষায় ভাল করলেই তো হল, তাই না?
এমন সময় আবার কলিংবেল বেজে ঊঠল।
আপা, আপনার নতুন স্যার আসছে। কাজের মেয়ে বলে গেল।
সঙ্গে সঙ্গেই নতুন স্যার প্রবেশ করল। অনিমেশ উঠে দাড়াল।
অনিমেশের উদ্দেশ্যে সামিয়া বলল, ভাইয়া, গত পরশুদিন থেকে আম্মু নতুন টিচার দিয়েছেন। আম্মু বলেছে, আপনাকে আর আসতে হবে না।
হঠাৎ করে যেন অনিমেশের মাথায় বাজ পড়ল। একটু আগের হাসিখুশি মুখটি মলিন হয়ে উঠল।
খালাম্মার সঙ্গে একটু দেখা করা যায়? অনিমেশ বলল।
না, আম্মু আপনার সঙ্গে কথা বলবে না। এ মাসের টাকা আমার কাছে দিয়েছে। এই নিন। বলে সামিয়া একটা সাদা খাম সামনে এগিয়ে দিল।
কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থেকে অনিমেশ বড় একটা নিশ্বাস ছেড়ে বলল
না, ওটা তোমার কাছেই রেখে দিও। তোমার না সামনে জন্মদিন। ওটা দিয়ে কিছু কিনে নিও।
বলেই দড়জার দিকে পা বাড়াল অনিমেশ।
পিছন পিছন সামিয়াও গেল।
ভাইয়া ডাক শুনে অনিমেশ দাঁড়িয়ে গেল। তার চোখে পানি চিকচিক করছে। সামিয়া সামনে চলে আসল।
ভাইয়া, আপনি আর আসবেন না, তাই না?
নিজেক সামলে নিয়ে অনিমেশ বলল, নাহ, তোমাকে আমি আর পড়াতে আসব না, আর দেখাও হবে না হয়তো।
সামিয়া অনিমেশের হাত ধরে বলল, টাকাগুলো নিয়ে যান। টাকাগুলো তো আপনার দরকার। আপনার আম্মুকে না টাকা পাঠাতে হয় প্রতি মাসে!
না থাক, তোমার কাছেই রেখে দাও, ভাইয়ার স্মৃতি করে। বলেই দড়জার বাইরে পা বাড়াল অনিমেশ।
সামিয়া তাকিয়ে রইল সেদিকেই। হঠাৎ করে তার চোখ ঝাপসা হয়ে এলো।


১৮-১২-২০১২
ধানমন্ডি, ঢাকা।বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। সেই সকাল থেকে শুরু হয়েছে। এখন বাজে এগারটার বেশি। কিন্তু বৃষ্টি যেন ভাবলেশহীন। না আছে তার তর্জন গর্জন, না আছে তার নমনীয়তা। একই ধারায় ঝরে পড়ছে অবিরত, অবিশ্রামে। নিজের কক্ষের কাছেই ছোট্ট একটি বেলকুনি। তাতে আবার নানা জিনিসপত্রে ভরা। কোণার একটি জায়গায় একটি চেয়ার পাতা। আর ওই চেয়ারটিতেই বসে অনিমেশ বাহিরের দিকে নিমগ্ন হয়ে তাকিয়ে আছে। হাত ঘড়িটার দিকে চোখ ফেরায়। টিউশনিতে যাওয়ার কথা সকাল ৮টার দিকে। কিন্তু বৃষ্টির কারনে বের হওয়া হচ্ছে না। বাসায় ছাতাও নেই। কিন্তু বের তো তাকে হতেই হবে। কালকে সামিয়ার পরীক্ষা শুরু। ওকে তো দেখিয়ে দিতেই হবে। সামিয়া অনিমেশের ছাত্রীর নাম। দশম শ্রেণীর ছাত্রী। বছর খানিক ধরে তাকে পড়ায়। অনিমেশের কাছে ভালর ভাল বলতে যদি কিছু থাকে তা হল সামিয়া। বৃষ্টি একটু কম হওয়া মাত্রই অনিমেশ বেড়িয়ে পড়ে টিউশনির উদ্দেশ্যে। ২ কলিংবেল চাপতেই বাড়ির কাজের মেয়েটি দড়জা খুলে দেয়। অনিমেশ সোজা সামিয়ার কক্ষে চলে যায়।
ভাইয়া, আপনি এতোক্ষনে আসছেন! আপনি জানেন না আগামীকাল আমার পরীক্ষা! আম্মু বারবার এসে দেখে যাচ্ছে আপনি আসছেন কি না। আপনার তো আবার ফোনও নেই যে ফোন করব।
সামিয়া এক নাগারে বলেই গেল।
অনিমেশ ভেজা চুলে হাত দিতে দিতে বলল, তুমি তো জানই আমি কি অবস্থায় থাকি। বাহিরে বৃষ্টি হচ্ছে। আমার না আছে ছাতা, না আছে ফোন। যা আয় করি তা বাড়িতেই দিতে হয়। যাক বাদ দাও এসব। পড়ার কি খবর বল। পড়েছ কিছু? নাকি আমার অপেক্ষায় বসে আছ?
এমন সময় সামিয়ার আম্মু ঘরে প্রবেশ করলেন। সামিয়ার বিছানার উপর বসেই তিনি অনিমেশকে বললেন, কখন এসেছ?
এই তো কিছুক্ষন হল। অনিমেশ উত্তর দিল।
তুমি তো এভাবে পড়াতে পার না। কালকে ওর পরীক্ষা আর তুমি কিনা এখন আসছ? তোমার দায়িত্বজ্ঞান বলে কিছু আছে? তোমার যদি কোন সমস্যা হয় তবে আমাকে বলতে পারতে, তাই না? শিক্ষকদের এমন দায়িত্বহীন হলে চলবে কি করে। টাকা নিতে কম তো নাও না। কিন্তু ফাঁকি দিতেও তো কম দাও না।
আম্মু, ভাইয়া আমাকে গতকাল অনেক খানি দেখিয়ে দিয়েছে। আমি সেগুলো পড়েছি তো। আর আজকে একটু দেখিয়ে দিলেই হবে। সামিয়া বলল।
তুমি চুপ থাক। সব কিছু তো আর তুমি বোঝ না। সামিয়ার মা বলল।
জ্বী মানে খালাম্মা, বাহিরে... অনিমেশ বলার চেষ্টা করল। কিন্তু সামিয়ার মা তাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলেন।
সামিয়ার পরীক্ষা না থাকলে তোমাকে আর আসতেই বলতাম না। কিন্তু এখন সামিয়ার পরীক্ষা চলছে তাই। আমার সঙ্গে তুমি পরে দেখা কর। বলেই তিনি উঠে চলে গেলেন।
অনিমেশ কি বলবে বুঝতে পারল না। অনেক পিপাসা পেয়েছে। কিন্তু পানি চাইবে কিনা এ নিয়ে চিন্তায় পড়ে গেল। একটু পরে সামিয়ার দিকে তাকিয়ে কি যেন ভেবে বলল, নাও আমরা পড়াশোনা শুরু করি।
ভাইয়া, আম্মুর কথায় আপনার কি খারাপ লাগছে?
আরে না, খারাপ লাগার কি আছে। খালাম্মার হয়ত মন খারাপ তাই এভাবে বলেছেন। মন ভাল হলে ঠিক হয়ে যাবে। এ রকম তো তিনি কতই বলেছেন এর আগে। আমার এগুলো সয়ে গেছে। যাক, বাদ দাও তো। তুমি পড়া শুরু কর। অনিমেশ বলল।
সামিয়া কি যেন বলতে নিয়ে থেমে গিয়ে লিখতে শুরু করল।


৩
রাত প্রায় বারটা। অনিমেশ গুটিশুটি মেরে বিছানায় শুয়ে আছে। প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঔষুধ খেয়েছে কিন্তু তারপরও কমছে না। 'বৃষ্টিতে কখনই ভিজবি না। বৃষ্টিতে ভিজলেই তোর গায়ে জ্বর আসে। তুই তো আর আমার কাছে থাকিস না তোকে আমি দেখে রাখব। নিজের ভালটা বুঝে চলবি।' মায়ের কড়া নির্দেশটি অনিমেশের মনে পড়ছে বারবার। কিন্তু কি আর করা। টানাপোড়েনের সংসার। বিশ্ববিদ্যালয়ে কেবল তৃতীয়বর্ষ চলে। এখনই তো কেউ আর চাকরি দেবে না। তাই বেঁচে থাকা এবং মাকে কিছু পাঠান এসব কিছুই নির্ভর করে টিউশনির উপরে। অনিমেশ ভাবতে থাকে। কিন্তু অসুস্থ শরীর তাকে তেমন করে ভাবতে দেয় না।

৪
হন্তদন্ত হয়ে অনিমেশ সামিয়ার ঘরে প্রবেশ করল। চার চারটা দিন আসতে পারিনি। তোমার লেখাপড়ায় অনেক ক্ষতি হয়েছে। বই বের কর। কালকে তো পরীক্ষা আছে। কী পরীক্ষা যেন কালকে?
সামিয়া এক পলকে অনিমেশের দিকে তাকিয়ে আছে। ভাইয়া, এ চার দিন আসেন নি কেন?
আর বল না, সেদিন আসলাম না, বাসায় গিয়েই প্রচন্ড জ্বর। আর ঊঠতেই পারিনি। খালাম্মা অনেক মন খারাপ করেছে, না! ওকে সমস্যা নেই। তুমি পরীক্ষায় ভাল করলেই তো হল, তাই না?
এমন সময় আবার কলিংবেল বেজে ঊঠল।
আপা, আপনার নতুন স্যার আসছে। কাজের মেয়ে বলে গেল।
সঙ্গে সঙ্গেই নতুন স্যার প্রবেশ করল। অনিমেশ উঠে দাড়াল।
অনিমেশের উদ্দেশ্যে সামিয়া বলল, ভাইয়া, গত পরশুদিন থেকে আম্মু নতুন টিচার দিয়েছেন। আম্মু বলেছে, আপনাকে আর আসতে হবে না।
হঠাৎ করে যেন অনিমেশের মাথায় বাজ পড়ল। একটু আগের হাসিখুশি মুখটি মলিন হয়ে উঠল।
খালাম্মার সঙ্গে একটু দেখা করা যায়? অনিমেশ বলল।
না, আম্মু আপনার সঙ্গে কথা বলবে না। এ মাসের টাকা আমার কাছে দিয়েছে। এই নিন। বলে সামিয়া একটা সাদা খাম সামনে এগিয়ে দিল।
কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থেকে অনিমেশ বড় একটা নিশ্বাস ছেড়ে বলল
না, ওটা তোমার কাছেই রেখে দিও। তোমার না সামনে জন্মদিন। ওটা দিয়ে কিছু কিনে নিও।
বলেই দড়জার দিকে পা বাড়াল অনিমেশ।
পিছন পিছন সামিয়াও গেল।
ভাইয়া ডাক শুনে অনিমেশ দাঁড়িয়ে গেল। তার চোখে পানি চিকচিক করছে। সামিয়া সামনে চলে আসল।
ভাইয়া, আপনি আর আসবেন না, তাই না?
নিজেক সামলে নিয়ে অনিমেশ বলল, নাহ, তোমাকে আমি আর পড়াতে আসব না, আর দেখাও হবে না হয়তো।
সামিয়া অনিমেশের হাত ধরে বলল, টাকাগুলো নিয়ে যান। টাকাগুলো তো আপনার দরকার। আপনার আম্মুকে না টাকা পাঠাতে হয় প্রতি মাসে!
না থাক, তোমার কাছেই রেখে দাও, ভাইয়ার স্মৃতি করে। বলেই দড়জার বাইরে পা বাড়াল অনিমেশ।
সামিয়া তাকিয়ে রইল সেদিকেই। হঠাৎ করে তার চোখ ঝাপসা হয়ে এলো।


১৮-১২-২০১২
ধানমন্ডি, ঢাকা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×