যারা নিতান্তই বাংলার তাহরির স্কয়ার (শাহবাগ) আসতে পারছেন না তারা মানসিক ভাবে শক্তি যোগাবেন,
আর যারা ভাবছেন কি লাভ গিয়ে?
তাদের কে বলি... ৭১ এ যদি সবাই ভাবতো কি লাভ যুদ্ধ করে, জিততে তো পারবোনা, পাকিস্তানি বাহিনী অনেক শক্তিশালী তাহলে কিন্তু আজকে আপনি আমি স্বাধীন দেশের নাগরিক নাও হতে পারতাম...
আপনার বোন কে আপনার সামনে যদি ৪/৫ টা হায়েনা আক্রমণ করে তাহলে কি আপনি পারবেন না বলে আপনার বোনকে বাচাঁনোর চেষ্টা করবেন না?
শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কি লড়বেন না?
আপনার আমার মা ধর্ষিত হয়নি বলে কি এড়িয়ে যাওয়া উচিত? এই রায় মেনে নেয়া উচিত?
সুতরাং শাহবাগ মোড়ে চলে আসুন... মনে রাখা উচিত...
প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার কেবল তারই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



