সবকিছু কেমন যেন
খাপছেড়ে যচ্ছে আজকাল, সবকিছু।
সকালের সুর এখানে আলাদা, কেমন যেন
সহজ হতে পারি না কখনোই
ঝিমুতে ঝিমুতে দিন শুরু করি,
চায়ের কড়া গন্ধে এখানে ঘুম কাটে না
জরাজীর্ণ গাছের মত ঘাপটি মেরে বসে থাকি আজকাল
ঘুম পেতে থাকে, হাইয়ের সাথে চোখ ভিজে উঠে
সবকিছু কেমন যেন
খাপছেড়ে যচ্ছে আজকাল, সবকিছু।
ঘুমতাড়ানি গানের মত কিছু একটা খুঁজে বেড়াই সারাদিন।
এইটুকু টেবিল আর চেয়ারে বন্দী এখানে জীবন
কোথায় খুঁজবো আমি ঘুমতাড়ানি গান?
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৯ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



