অনেক পুরনো এক বিতর্ক এটি। বলা যায়, এ নিয়ে কথা বলতে বলতে আমি এবং আমরা অনেকেই আজ ক্লান্ত। বলছিলাম মেয়েদের একাকীত্ব নিয়ে।
এই সমাজ ক্রমশ: এগোচ্ছে, এটাই আমরা জানি। কিন্তু কোথায় এগোচ্ছে, কোনদিকে এগোচ্ছে? সামাজিক পরিবর্তনগুলো যদি আমরা দেখি, তবে বলবো, যেদিকেই এগিয়ে যাক না কেন, এর সুফল-কুফল দুই-ই পড়ছে আমাদের ব্যক্তি জীবনে। আমরা সমষ্টি থেকে ব্যষ্টিকে যাচ্ছি, দল থেকে বিচ্যুত হয়ে একা হয়ে পড়ছি। এই একা হয়ে পড়ার মহোৎসবে আজ অনেকেই শামিল, কিন্তু তার কতটা আনন্দে, কতটা বিপদে পড়ে, সেই হিসেবটা আজ আর মেলাতে পারি না। মেয়েদের একা হয়ে যাওয়া, তাদের একা করে দেওয়া এবং সবশেষে তাদের একাকীত্ব সমাজকে ভারীই করে তুলছে ক্রমশ:। এই একা থাকার মিছিলে প্রতিনিয়ত যোগ হচ্ছে মেয়েরা। একদিন এই মিছিল বড় হবে, আকাশ ফুঁড়ে বেরিয়ে যাইবে মহীরুহ হয়ে, তখন তাকে সামাল দেবে কে? তার যোগ্যতায় কতজন পুরুষ এগিয়ে যাচ্ছে যে, তার মাথা সেখানে হেট হবে?
মেয়েরা কি একা থাকে না? থাকে। থাকতে হয়। একজন মেক্সিকান কবির কবিতায় পড়েছিলাম, 'প্রতি রাতে মেয়েদের একটি সময় দেওয়া উচিত, যাতে সে কেঁদে নিতে পারে'।
কথাটা খুব সত্যি। মেয়েরা প্রকৃতিগতভাবে সবাইকে নিয়ে থাকতে চাইলেও মূলত সে একাই। অনেকের মাঝে একা। তার এই একাকীত্বে কেউ তার সঙ্গী হয় না, কেউ বুঝে উঠতে পারে না তাকে। দিনশেষে বিছানায় যাওয়ার আগে তাইতো তার একটু সময় বের করার জন্যই মেক্সিকান ওই কবির আকুতি।
স্রষ্টা যেই হোন না কেন, খুব যত্ন করেই একজন নারীকে দশভুজা করে পৃথিবীতে পাঠান, যাতে সে সব অন্যায়-দু:খ-কষ্ট অর্থাৎ সর্বংসহা হয়ে লড়াই চালিয়ে যেতে পারেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সেদিক দিয়ে স্রষ্টাকে একেচোখা বললেও অত্যুক্তি হয় না।
প্রতিবাদী মেয়ে মাত্রই একা মেয়ে। এসব মেয়েকে টেবিল সঙ্গী করে ঘুরে বেড়ানো যায়, ঘরে আনা যায় না। কারণ, সে প্রতিবাদী। অন্যায় সে সইবে না। (চলবে)
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।