somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদকে নিয়ে বিতর্ক

২৪ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত চার-পাঁচদিন মনে হয় সবাই অন্য এক জগতে ছিলাম। সামুতে আসারও সময় হয়নি। আসলে প্রিয়জন হারানোর কষ্ট সবার মতো আমারও হয়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের ঢল দেখে নিজের ব্যক্তিগত কষ্টের অনেকখানিই লাঘব হয়েছে। কিন্তু কষ্ট বেড়েছে অন্য জায়গায়।

নন্দিত কথাসাহিত্যিকের দাফন নিয়ে রাতভর যে নাটকটা হলো রাত জেগে আমিও তার দর্শক ছিলাম। ব্লগে, ফেসবুকে নানাজনের নানা মত আর মন্তব্যের তোড়ে নিজেও ভেসে গিয়েছিলাম। বুঝে উঠতে পারছিলাম না, এই দ্বন্দ্ব কেন?

আমি কারও পক্ষ নিচ্ছি না। কিন্তু কাল বিমানবন্দর ও শহীদ মিনারে হুমায়ূনের আগের পক্ষের সন্তানদের কষ্ট দেখে নিজেই বিহ্বলিত হয়েছি বার বার। বাবা - সে তো বাবাই। জীবদ্দশায় যে বাবার প্রতি প্রচণ্ড অভিমান নিয়ে মেয়েরা দূরে থেকেছিল, মৃত্যুই তাকে আবার কাছে এনে দিয়েছে। এজন্যই ওরা চাইছিল, এতোদিন পর যেহেতু পেলই তারা বাবাকে, তাহলে কাছেই থাকুক সে। ওরা চাইছিল মিরপুরে দাফন করতে।

কিন্তু বাদ সাধলো সাত বছর ধরে বাবাকে আগলে রাখা এক রমনী। আমি তাকেও দোষ দিচ্ছি না। কারণ সাত বছর আগের ঘটনাটির জন্য সে তো একা দায়ী নয়। ভীষণভাবে দায়ী লেখক নিজেই। দুজনে মিলেই ওরা সামাজিকতার বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাচ্ছিল এতোদিন। কিন্তু আজ যখন শক্তিটা চলে গেল, তখন মেয়েটা অসহায় হয়ে খড়-কুটো ধরে বাঁচতে চাইছে। সে চাইলো নুহাশ পল্লীতে সমাহিত করতে।

এই দ্বন্দ্বে শেষপর্যন্ত জয়ী হলো সেই রমনী। তবে মেয়েরা কিন্তু হারলো না। বরং ওরা দ্বিতীয়বারের মতো জিতলো আমাদের হৃদয়ে। জয়তু শীলা, নোভা, বিপাশা আর নুহাশ। আর স্যালুট তোমাদের মা গুলতেকিনকে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×