এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র প্রধান নির্বাহী সৈয়দা রিজ্ওয়ানা হাসান। তাঁকে অভিনন্দন। এর আগেও তিনি পেয়েছিলেন সম্মানজনক গোল্ডম্যান পুরস্কার।
দীর্ঘদিন ধরে রিজওয়ানা বাংলাদেশের পরিবেশ দূষণকারী এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনী লড়াই চালিয়ে যাচ্ছেন। তারই স্বীকৃতি এই পুরস্কার। আজ তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে বেশ বিপাকেই পড়লাম। অনেকেই এই অর্জনকে তুচ্ছ করে তুলে আনলো বসুন্ধরা গ্রুপের তার পিছনে লাগার কথা। কিছুদিন আগে বসুন্ধরা গ্রুপের জমি দখলের বিরোধিতা করায় সাংবাদিকতার নামে একধরনের অপসাংবাদিকতা চালিয়েছিল এই গ্রুপটি। তাদেরই একটি পত্রিকায় রিজ্ওয়ানাকে নিয়ে নানা কেচ্ছাকাহিনী ফেঁদে বসে।
আমার কথাটা সেখানে নয়। প্রতিটা মানুষেরই কিছু প্রতিবন্ধকতা থাকতেই পারে। কিন্তু তার অর্জন যদি জাতির অর্জন হয়, তখন তাকে ছোট করে দেখার তো কোন কারণ থাকতে পারেন না। তার বাবা যুদ্ধাপরাধী বলে যে অভিযোগ আছে, সেটা যদি সত্য্ও হয়, তার জন্য কি তার সন্তান দায়ী হবে? আমরা কি তার কর্ম দেখবো না? সেখানে কি মুক্তিযুদ্ধবিরোধী কোন কর্মকাণ্ড আছে? সন্তানের সু-অর্জন, ইতিবাচক লড়াইকে আমরা সম্মান জানাবো না?
ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত রিজওয়ানাকে নিয়ে এতো কথা কেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।