somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকাশিত হল প্রাণী ও প্রকৃতি নিয়ে ই-বুক 'বুনোজগতের গল্প'

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের প্রাণী ও প্রকৃতি নিয়ে বাংলা ভাষায় প্রথম আন্তর্জালিক সংকলন ই-বুক 'বুনোজগতের গল্প' প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। এই ই-বুকে মোট ১৫ জন প্রকৃতিপ্রেমী লেখকের ১৫টি লেখা স্থান পেয়েছে।

ই-বুকের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য প্রতিটি পাতাই ছবি ও রঙ ব্যবহার করে ভিন্ন ভিন্ন ভাবে ডিজাইন করা হয়েছে। একদিকে পাঠকদের ডাওনলোড সমস্যার কথা বিবেচনা করে ই-বুকের আকৃতি (file size) যাতে বেড়ে না যায় অন্যদিকে ই-বুকের মান (graphics) যাতে নষ্ট না হয় এটাই ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। এই দুটি চ্যালেঞ্জের সমন্বয় করতে প্রচুর সময় ব্যয় করতে হয়েছে।

অভিন্ন ভাষা ও বানান রীতি অনুসরণ করা আমাদের পক্ষে সম্ভব হয় নি। আমরা লেখকের মূল লেখাটিকে যথা-সম্ভব অবিকৃত রাখার চেষ্টা করেছি। যতদূর সম্ভব নির্ভুল করার চেষ্টা করেছি। এরপরও কারো চোখে ভুল ধরা পরলে আমাদের জানালে পরের সংস্করণে ঠিক করে দেয়া হবে।

এই ই-বুকে যারা লেখা ও ছবি দিয়েছেন তাদের সবাইকে অন্তরিক ধন্যবাদ। আমি কৃতজ্ঞচিত্তে স্বরণ করতে চাই ঋজু ভাই, কালপুরুষ অপূ ও আনোয়ার আকাশকে যারা এই ই-বুক তৈরিতে শুরু থেকেই উৎসাহ ও উদ্যোম দিয়ে আসছে।

এই ই-বুকের প্রচ্ছদের প্রধান ছবিটি দিয়েছেন কালপুরুষ অপূ। আরো ছবি দিয়েছেন সামিউল মোহসানিন, সায়েম ইউ চৌধুরী, সৌরভ মাহমুদ ও শাওন চৌধুরী। আমার নিজের ছাড়াও কয়েকটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। অনন্যা রুবাইয়াত এই ই-বুকের প্রুফ দেখে দিয়েছেন।

পাঠকদের সুবিধার জন্য এই ই-বুকের বিভিন্ন স্থানে হাইপারলিংক যুক্ত করে দেয়া হয়েছে। সুচিপত্রের শিরোনামে ক্লিক করে নিদির্ষ্ট লেখায় সরাসরি যাওয়া যাবে। লেখকের ছবির পাশের পৃষ্ঠার নাম্বারে ক্লিক করে সরাসরি লেখকের লেখায় যাওয়া যাবে ও ভিতরে লেখকের নামে ক্লিক করে লেখকের ছবিতে ফেরত আসা যাবে। প্রতি পেইজের বামপাশে উপরে সূচিপত্র দেয়া আছে। এই লিংকে ক্লিক করে সূচিপত্রে সরাসরি ফেরত আসা যাবে। ভিতরের পেইজের ডান পাশে উপরে বইয়ের নাম বুনোজগতের গল্প-এ ক্লিক করে কাভার পেইজে আসা যাবে। Ctrl + L চাপলে ই-বুকটি পুরো স্ক্রীন জুড়ে দেখা যাবে। Esc চাপে পূর্বের অবস্থায় আসা যাবে। এই ই-বুকে SutonyMJ ফন্ট ব্যবহার করা হয়েছে।

ই-বুকটি নিচের তিনটি প্রধান লিংক থেকে ডাওনলোড করতে পারবেন। ই-বুকের আকৃতি মাত্র ৮ মেগাবাইট।

Link 1_Dropbox: http://goo.gl/ix9zw9
Link 2_OneDrive: http://1drv.ms/1lB5kRi
Link 3_(Mediafire): http://goo.gl/SKfwOh

এই ই-বুকটি বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে কোনোক্রমেই এটি বিক্রি করা যাবে না। এই বইয়ের গ্রন্থস্বত্ব প্রাণিজগতের অজানা রহস্য পেইজ কতৃক সংরক্ষিত। সংকলনে প্রকাশিত কোনো লেখা সংশ্লিষ্ট লেখকের অনুমতি ব্যতিত হুবুহু অথবা আংশিকভাবে কোনো প্রকাশনা মাধ্যমে প্রকাশ করা যাবে না।

বইটি পড়ে আপনার অনুভূতি ও বক্তব্য অবশ্যই আমাদের সাথে বিনিময় করবেন। এই প্রত্যাশায় রইল।

ধন্যবাদ
মাইন রানা
নির্বাহী সম্পাদক, ই-বুক বুনোজগতের গল্প
ইমেইলঃ [email protected]
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×