দেশে আলোচিত অপরাধ গুলো হলো যৌনতা সংশ্লিষ্ট । প্রত্যেকের ঘরেই কিন্তু এই যৌন চাহিদা পুরণের যন্ত্র আছে কিন্তু তাতে তারা সন্তুষ্ট না। কারণ এরা নেকড়ে , হায়েনা , এরা একটা রেখে আর একটার স্বাদ গ্রহণে সকল বিবেক বিসর্জন দিয়ে মানব জাতিকে কলুষিত করছে।
দেখ না এই ত সেদিন তনু নামের সুন্দর মিষ্টি চেহারার একটি মেয়ে নেকড়ের শিকাড় হলো। কেন হলো? সেই নেকড়ের যৌন চাহিদা পুরণের জন্য। শুধু তনু না শিশু হতে শুরু করে বৃদ্ধ কেউ নিরাপদ না এই যৌনতার কাছে? আজ এই পৃথিবীতে কত জ্ঞানী গুণী কত ধর্ম চর্চা তবুও থেমে নেই অধর্মের কাজ। দিন দিন বৃদ্ধি পেতেই চলেছে আদিম সভ্যতার নতুন রুপ। খাদিজা আজ মৃত্যুর সাথে লড়ছে । কেন লড়ছে? বদরুলের বদ নজর যৌনতা চরিতার্থ করতে দেয়নি তাই আজ শত আঘাতের চিহৃ নিয়ে মৃত্যুর সাথে লড়ছে?
এরপর কি নিজ পরিবার এই নেকড়ের হাত হতে রেহাই পাবে? এমন নেকড়ে হায়েনা যে পরিবারে থাকবে সেখানে ত সম্পর্ক বলে কিছু থাকবে না ? এরা কারো আপন না?
আমাদের স্ব স্ব বিবেক কে জাগ্রত করি । মানবতা কে শ্রদ্ধা করি। নিজ পরিবারের সদস্যকে নিজেরা সত্য সঠিক পথে চলার ব্যবস্থা করি । তাহলে এই দেশে তথা সমাজ হতে এই নেকড়ে দের বধ করা সম্বব। এরা অন্য কেউ নয় এরা আমার তোমার ভাই, ছেলে, বন্ধু!
যৌনতা প্রাকৃতিক একটি জৈবিক চাহিদা তার জন্য বৈধ পথ সকল ধর্মে আছে সেটা অবলম্বন করেন । কেন এই নরপিশাচ হবেন জগৎ সংসারে?
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




