somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা শুধু জন্ম নেয়ার

২৭ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"পতাকা এখন তরুণ প্রজন্মের হাতে। তারা আত্মসমালোচনা করতে জানে। তারা বিপ্লবের অগ্নিশিখায় জ্বলতে জানে।
বাংলার ঘরে ঘরে আরো একবার সূর্যসেন, প্রীতিলতা, সুভাষজী, অনিলবরণরা জন্ম নেবে, আরো একবার স্বাধীনতার রক্তলাল সূর্য ছিনিয়ে আনবে।
অপেক্ষা শুধু জন্ম নেয়ার, বাকীটুকু ইতিহাস..."
দিন কয়েক আগে ফেসবুকে এই স্ট্যাটাসটা দেওয়ার পর এক বন্ধুর মন্তব্য, কেউ brain wash করছে নাকি? আরেক জন বলল, কিরে লীগ না দল? বললাম, আমি বেদুঈন আমি চেঙ্গিশ, আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্ণিশ। আমাকে বলল, মানসিক ডাক্তার দেখা।
আজকাল সূর্যসেন কিংবা কর্ণেল তাহের এর কথা বললেই অনেকে দেখি বাঁকা চোখে তাকায়। তাদের চোখের ভাষায় কোনো ঘৃণা নেই, কোনো অবজ্ঞা নেই; কেবল ভয় আর নিরুৎসাহ। ভয় আরেকটি তাজা প্রাণ হারানোর; নিরুৎসাহ সেই তাজা প্রাণটিকে বাঁচিয়ে রাখার।
ছেলেবেলা থেকেই স্বাধীনচেতা হিসেবে বড় হয়েছি। বিশ্বাস করেছি নিজের অফুরন্ত প্রাণশক্তিকে, নিজেকে গড়ে তুলেছি তারুণ্য শক্তির পূজারীরুপে। ইতিহাসের তরুণ নায়কদের দেখে নিজের কল্পনাপ্রসূত মন তরুণ নায়ক হওয়ার স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে একদিন সে বিপ্লবী সূর্যসেনের মত দেশের জন্য, মায়ের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলবে। জীবনের ২২টি বসন্ত পাড় করে এসেছি। স্বপ্নটা যে তিমিরে ছিল, সে তিমিরেই রয়ে গেছে। দেশের জন্য কিছু করতে চাই, মানবতার জন্য মনটা বিদ্রোহী হয়ে উঠে। পাশের বন্ধুটি যখন নিজের বাবার টাকায় Pizza Hutএ গিয়ে একাই ৩৫০০-৪০০০ টাকা খরচ করে, তখন গার্মেন্টস শ্রমিকদের ২৫০০ টাকা মজুরীর দাবি নিমতলীর আগুনে দগ্ধ হতে থাকে। আরেক বন্ধু যখন বলে, Malaysia যাচ্ছি (তথাকথিত) UNYSAB এর international conference করতে। এবং তারপর শুনি এক-দেড় লাখ টাকা খরচ করে সেই International Conference এ সেই বন্ধুটি Thailand এর প্রতিনিধিত্ব করে এসেছে, এবং ফেসবুকে নির্লজ্জের মত থাইল্যান্ডীয় মার্কা পোশাক পরা ছবিগুলো যখন upload করে blush blush করতে থাকে, তখন বাংলাদেশের লজ্জাভরা চেহারাটা দেখে অসহায় আক্রোশে আস্ফালন করতে থাকি।
হায় আমার দেশ! হায় আমার মানুষগুলো!!
সূর্যসেন লীগ নাকি দল করত, সেটা ইতিহাসের কোথাও আমি খুঁজে পাইনি। কিন্তু নিশ্চিতভাবেই বলতে পারি, সূর্যদের ডাক এসেছে আবার বাংলা মায়ের তরফ থেকে...
অপেক্ষা শুধু জন্ম নেয়ার...
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১:২২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×