শিরোনামঃ তুমি কি এখনো বন্ধু
কথা ও সুরঃ মাজেদুল ইসলাম
কন্ঠঃ ছোটন
পেছনের কথাঃ
ছোট বেলা থেকেই খুব গান শুনতাম,আর ভাবতাম যদি আমি এমন গান লিখতে আর সুর করতে পারতাম! যখন একা থাকতাম মাঝে মাঝে গুন গুন করে সুর করে ফেলতাম,আবার ভুলেও যেতাম।কবিতা লেখার অভ্যাস পেয়ে বসে একসময়।কিন্তু কাউকে দেখাতাম না।দশম শ্রেণীতে পড়ার সময় আমার খাতায় এক ছেলে কবিতা দেখে জোর করে নিয়ে তার চাচার পত্রিকায় ছাপিয়ে দেয়।পত্রিকার কপি নিয়ে আসলাম বাসায় যেদিন সেদিন প্রথম আম্মাকে দেখাই।আম্মা পড়ে অবাক হয়ে বলল কারো নকল করিসনিতো?মেজাজটাই গেলো বিগড়ে।থাক আজ থেকে কারো দেখার দরকার নেই।
এর পর ১৯৯৯ সালে ট্রেনে নানা বাড়ি যাচ্ছিলাম,যেতে যেতে হঠাৎ মাথায় কিছু সুর চলে আসে।পৌছানোর পরই আগে খাতা নিয়ে লিখে ফেলি জীবনের প্রথম পূর্নাঙ্গ গান।২০০৩ সালে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়।তার নাম শামীম পারভেজ।তিনি তার করা কিছু গান আমাকে শুনান,পরে আমিও তাকে আমার গান শোনাই।তারপর ঠিক হল আমরা দুজনে মিলে একটা মিক্সড এ্যালবামের কাজ করব।২০০৭ সালে আমারা বাসার কম্পিউটারে কিছু Demo গান রেকর্ড করি।কিন্তু নতুনদের গান গেয়ে কেউ রিস্ক নিতে চায় না।তাই রাগ করে ভেবেছিলাম গান ছেড়ে দেব,যে গান আমার কাছে জীবনের মত।খুব কম মানুষকে আমার গান শুনিয়েছি,ব্লগে প্রকাশ করব তা কখনো ভাবিনি,তবে কয়দিন থেকে ভাবছি ব্লগে দেব।আজ ফেইসবুকে দিয়েছি,মোটামুটি সাড়া পাচ্ছি।রেকর্ডিং কোয়ালিটি এবং গায়কির দুর্বলতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।গানের কথা ও সুরের গঠনমূলক সমালোচনা আশা করছি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন
ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন
'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন
গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন